গত ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত টাঙ্গাইল, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে গণিত ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়।২৩ সেপ্টেম্বর থেকে টাঙ্গাইলের ভুঞাপুর পাইলট উচ্চবিদ্যালয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিন দিনের কর্মশালা শুরু হয়। কর্মশালায় জ্যামিতির বিভিন্ন বিষয় উপস্থাপিত হয় এবং বিজ্ঞানের বিভিন্ন প্রকল্প সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।এরপর ২৮ সেপ্টেম্বর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠিত কর্মশালায় পাঠ্যবইয়ের বিভিন্ন সূত্র হাতে-কলমে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হয়। সেখানে ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষকের উদ্যোগে একটি বিজ্ঞান ক্লাব গঠনের প্রাথমিক কর্মসূচি গ্রহণ করা হয়। অক্টোবরের ১ তারিখে ময়মনসিংহ প্যারালাল ম্যাথ স্কুলের সদস্যদের নিয়ে ময়মনসিংহ কলেজে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালের সেশনের বিষয় ছিল কম্বিনেটরিক্স এবং সাম্প্রতিক বিজ্ঞান বিষয়াবলি নিয়ে মুক্ত আলোচনা। বিকেলের সেশনে বিজ্ঞান পাঠ্যবইয়ের বিভিন্ন সূত্র হাতে-কলমে প্রমাণ করে দেখানো হয় এবং বিজ্ঞান বিষয়কে কীভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়, সে ব্যাপারে মতবিনিময় করা হয়। সপ্তাহব্যাপী এই গণিত ও বিজ্ঞান কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক সৌমিত্র চক্রবর্তী। লাইসিয়াম গণিত সংঘ, শিক্ষার্থী মৃত্যুঞ্জয় দেবনাথ ও আবদুস সাত্তার খান এবং ডুয়েটের শিক্ষার্থী অনিরুদ্ধ প্রামাণিক কর্মশালা আয়োজনে সহযোগিতা করেন।গণিত ইশকুল ডেস্ক Π