গণিত বিষয়ের দরকারি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
 দ্বিপ, জয়যাত্রা একাডেমিক কেয়ার, ঢাকা।

প্রশ্ন: গণিতের ৫ নং প্রশ্ন ও উত্তর কোন ধরনের হয়ে থাকে?
উত্তর: গণিতের যোগ্যতাভিত্তিক সমস্যা চার অথবা পাঁচ ধাপ থাকতে পারে। গণিত বিষয়ের যোগ্যতাভিত্তিক সমস্যার একটি নমুনা সমাধান দেখে নাও।

প্রশ্ন: ৫টি ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় সফরকারী দলের ৬ জন ব্যাটসম্যানের রানের গড় ৭৬, ৪ জন বোলারের রানের গড় ২১ হলে—
ক) ৬ জন ব্যাটসম্যানের ৫টি ম্যাচে গৃহীত মোট রান কত?
খ) ৪ জন বোলারের ৫টি ম্যাচে সংগৃহীত মোট রান কত?
গ) সর্বমোট রানের সংখ্যা কত?
ঘ) গড় নির্ণয়ে বিবেচ্য রাশির সংখ্যা কত?
ঙ) ওই সিরিজে খেলোয়াড়রা গড়ে কত রান করেছিল?

সমাধান:
(ক)
৬ জন ব্যাটসম্যানের ৫টি ম্যাচে গৃহীত রান = ৬৭৬┤৫
=৭৬┤৩০ =২২৮০

(খ)
৪ জন বোলারের ৫টি ম্যাচে সংগৃহীত রান = (৪২১৫)
=(২১২০) =৪২০

(গ)
সর্বমোট রান = ২২৮০+৪২০ = ২৭০০

(ঘ)
গড় নির্ণয়ে বিবেচ্য রাশির সংখ্যা = খেলোয়াড়ের সংখ্যা┤ম্যাচের সংখ্যা
=১০৫ = ৫০

(ঙ)
সর্বমোট রান = ২৭০০
গড় নির্ণয়ে বিবেচ্য রাশির সংখ্যা = ৫০
 গড় রান = ২৭০০÷৫০ = ৫৪
অতএব, ঐ সিরিজে খেলোয়াড়রা গড়ে ৫৪ রান করেছিল।

 শাহমান শামিন, ঠাকুরগাঁও, সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: বড় অঙ্ক বা অঙ্কের নিচে কী রাফ করা উত্তম?
উত্তর: গাণিতিক সমস্যার রাফ বামপাশের পৃষ্ঠায় করে ডান পাশে সমাধান করতে পারলে ভালো হয়। অথবা সমাধানের পাশে বক্স করে রাফ দেখানো যায়। তবে হাতের তালুতে, প্রশ্নপত্রে, লেখার বেঞ্চে কিংবা আলাদা কোনো পৃষ্ঠায় (যা পরীক্ষার খাতার অংশ নয়) রাফ করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত প্রবেশপত্রের পেছনে দেয়া নিয়মাবলিতে উল্লেখ করা আছে।

প্রশ্ন: গণিতে ২ নং প্রশ্নের কি বিকল্প পদ্ধতি করে দেখাব নাকি শুধু উত্তর লিখব?
উত্তর: প্রশ্নানুসারে যে প্রশ্নে যেমন চাইবে তেমনই উত্তর লিখবে। যেকোনো একটি সঠিক পদ্ধতি অনুসরণ করবে।

 ফাইরুজ তাহসিন, পঞ্চম শ্রেণী
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
 নাজিবা জামান, পঞ্চম শ্রেণী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল।
প্রশ্ন: প্রাথমিক গণিত বিষয়ে ২ নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরে অঙ্কটা কি রাফে করে দেখাব নাকি সংক্ষেপে করে দেখাব?
উত্তর: গণিত বিষয়ের সংক্ষেপে উত্তর লেখার ক্ষেত্রে সরাসরি সমাধান করেও দেখাতে পার আবার রাফ করে উত্তরটি লিখে দিতে পারো। উত্তর যথার্থ হলে নম্বর পাবে।