প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন হূদয়ে বাংলাদেশের (http://hridoyabangladesh.org/gsk.html) উদ্যোগে দ্বিতীয় গণিত শিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকার ২৫ জন গণিতের শিক্ষক-শিক্ষিকাকে গণিতবিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। শিক্ষকেরা নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের একটি দলকে প্রশিক্ষণ দেবেন। কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিক্ষক-শিক্ষিকাদের সাদা কাগজে নিজের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও যোগাযোগের পূর্ণ ঠিকানা এবং দুই কপি ছবিসহ আবেদন পাঠানোর জন্য আহ্বান করা হয়েছে। আবেদনপত্র পাঠাতে হবে জামিল সারোয়ার ট্রাস্ট, ২৭৮/৩ এলিফ্যান্ট রোড (চতুর্থ তলা), কাঁটাবন ঢাল, ঢাকা—এই ঠিকানায়। প্রয়োজনে যোগাযোগ: আইয়ুব সরকার (০১১৯১৩৮৫৫৫১)।