অধ্যায় ৩
প্রশ্ন: একটি ডিমের দাম ৭ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?
উত্তর: ১০৫ টাকা
প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?
উত্তর: ২০ টাকা
প্রশ্ন: একটি কারখানায় ৫ দিনে ২,৪৫০টি মোটর সাইকেল তৈরি হলে ১ দিনে কতটি মোটর সাইকেল তৈরি হবে?
উত্তর: ৪৯০টি
প্রশ্ন: মীনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। ১ মিনিটে সে কত মিটার হাঁটে?
উত্তর: ৫০ মিটার
প্রশ্ন: একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা হলে ৫টি ছাগলের ক্রয় মূল্য কত?
উত্তর: ২২,৮০০ টাকা
প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ হলে ভাজ্য কত?
উত্তর: ১,৯৫০
প্রশ্ন: একটি কারখানায় ১ সপ্তাহে ২,৫২০টি সাইকেল তৈরি হলে ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়?
উত্তর: ৭,৫৬০টি
প্রশ্ন: তিনটি খাতার দাম ৭২ টাকা হলে ১টি খাতার দাম কত?
উত্তর: ২৪ টাকা
প্রশ্ন: ৮ কেজি চালের মূল্য ২৪০ টাকা হলে ১ কেজি চালের মূল্য কত?
উত্তর: ৩০ টাকা
প্রশ্ন: ১ ডজন কলার দাম ৬০ টাকা, ৫ ডজন কলার দাম কত?
উত্তর: ৩০০ টাকা
প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?
উত্তর: ১২০ দিনে
প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?
উত্তর: ১৫ টাকা
প্রশ্ন: ১টি খাতার দাম ১৫ টাকা, ১০টি খাতার দাম কত?
উত্তর: ১৫০ টাকা
প্রশ্ন: ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?
উত্তর: ১২ টাকা
প্রশ্ন: ২টি কলা ও ৩টি আমের দাম একত্রে ৩০ টাকা। ২টি কলার দাম ১২ টাকা হলে ১টি আমের দাম কত?
উত্তর: ৬ টাকা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯৮
প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম কত?
উত্তর: ৪ টাকা
প্রশ্ন: ১২টি কলার দাম ৩৬ টাকা হলে ১৫ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?
উত্তর: ৫টি