গণিত: অনুশীলনী ২(খ)
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গণিত বিষয়ের ওপর আলোচনা। আলোচ্যসূচিতে রয়েছে গণিত বিষয়ের ভাগ-সংক্রান্ত অনুশীলনী ২ (খ)। এসো তাহলে, অনুশীলনীতে যাওয়ার আগে ভাগ অধ্যায়ের কয়েকটি সূত্র জেনে নেওয়া যাক। ১। নিঃশেষে বিভাগের ক্ষেত্রে, (ক) ভাগফল=ভাজ্য—ভাজক(খ) ভাজক=ভাজ্য—ভাগফল(গ) ভাজ্য=ভাজক–ভাগফল ২। নিঃশেষে বিভাজ্য না হলে,(ক) ভাগফল=(ভাজ্য-ভাগশেষ)—ভাজক(খ) ভাজক=(ভাজ্য-ভাগশেষ)—ভাগফল (গ) ভাজ্য=ভাজক–ভাগফল+ভাগশেষপ্রশ্ন: ভাজ্য ৩৭৯২০, ভাগফল ১২ ও ভাগশেষ ০। ভাজক কত? সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৩৭৯২০ ভাগফল = ১২ ভাগশেষ = ০এখানে, ভাগশেষ যেহেতু ‘০’সুতরাং, ভাজক = ভাজ্য — ভাগফল = ৩৭৯২০ — ১২ =৩১৬০এখন, ১২)৩৭৯২০(৩১৬০ ৩৬ ১৯ ১২ ৭২ ৭২ ০ ০ ০উত্তর: ৩১৬০।প্রশ্ন: ১০০০০ ঘণ্টায় কত দিন? কত ঘণ্টা?সমাধান: ২৪ ঘণ্টা=১ দিনসুতরাং, ১০০০০ ঘণ্টা=১০০০০ ঘণ্টা—২৪এখানে, ২৪)১০০০০ঘণ্টা(৪১৬ দিন ৯৬ ৪০ ২৪ ১৬০ ১৪৪ ১৬ ঘণ্টাসুতরাং ১০০০০ ঘণ্টায় ৪১৬ দিন, ১৬ ঘণ্টাউত্তর: ৪১৬ দিন, ১৬ ঘণ্টা।