গভীর অরণ্যে, মহাকাশে কিংবা মহাসমুদ্রে দিক নির্ণয়ের জন্য কম্পাস মানুষের নির্ভরযোগ্য যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ  অংশ-৫প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫। ১০.সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হইত। শেখানো হইত মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া, আর অসিচালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডনকুস্তি শিখিয়া কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করিলেন। লাঠিখেলা, তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখিলেন। তাঁহার অনেক ভক্তও জুটিয়া গেল। তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর। কিন্তু তিনি ছিলেন শান্ত, ধীর স্বভাবের।উত্তর: সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া, আর অসিচালনা। উদ্দেশ্য ছিল ইংরেজ তাড়ানোর জন্য গায়ে শক্তি সঞ্চয় করা। তিনি ডনকুস্তি শিখে কুস্তিগির ও পালোয়ান হিসেবে নাম করলেন। লাঠিখেলা, তীর ছোড়া আর অসি পরিচালনাও শিখলেন। তাঁর অনেক ভক্তও জুটে গেল। তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর। কিন্তু তিনি ছিলেন শান্ত, ধীর স্বভাবের। ১১.রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন মানুষ সহজেই দিক ভুল করিতে পারে। তাই গভীর অরণ্যে, ধু ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা। কিন্তু কম্পাসের মূলে রহিয়াছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণ।উত্তর: রাতের আঁধারে কিংবা দিনের বেলায় আকাশ যখন মেঘে ঢাকা থাকে, তখন মানুষ সহজেই দিক ভুল করতে পারে। তাই গভীর অরণ্যে, ধু ধু মরুভূমিতে, অসীম মহাকাশে কিংবা অতল মহাসমুদ্রে পথ চিনে নিতে কম্পাস এখন মানুষের নির্ভরযোগ্য যন্ত্র। আধুনিক কম্পাসে দিক নির্ণয়ের জন্য ব্যবহূত হয় বৈদ্যুতিক চুম্বকীয় কাঁটা। কিন্তু কম্পাসের মূলে রয়েছে চুম্বকীয় পাথরের সেই আশ্চর্য দিকনির্দেশক গুণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল