গাইবান্ধায় শীর্ষে আহম্মদ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল ও কলেজ জেলায় শীর্ষস্থান লাভ করেছে। আর নীলফামারীর সৈয়দপুরে জিপিএ–৫ পেয়েছে মোট ২৩০ শিক্ষার্থী।
আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতনে পাসের হার শতকরা ৯৬ দশমিক ৬৭। জিপিএ-৫ পেয়েছেন ৬০ জন। দ্বিতীয় স্থানে আছে গাইবান্ধা সরকারি কলেজ। এখানে পাসের হার ৮৭ দশমিক ৭০। জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন। তৃতীয় স্থানে আছে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে ৪১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩৪১ জন। পাসের হার ৮১ দশমিক ৫৮। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন।
এদিকে সৈয়দপুর উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সাতটি কলেজ থেকে তিন বিভাগে ২৩০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
উপজেলার সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে। এখানকার ২০০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২৪ জন। এঁরা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।