গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা পরিষদ কর্তৃক ২০০৯-২০১০ অর্থবছরে এককালীন বৃত্তি প্রদানের লক্ষ্যে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্যে গরিব ও মেধাবী ছাত্রছাত্রী যারা ২০০৯ সালে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তাদের কাছ থেকে নিচে লিখিত শর্তসাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।শর্তাবলি:১। আবেদনকারীর ২০০৯ সালের এসএসসি/এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৫ এবং অন্যান্য বিভাগে ন্যূনতম জিপিএ-৪.৭৫ থাকতে হবে।২। আবেদনের জন্য নির্ধারিত ফরম অফিস চলাকালে জেলা পরিষদ কার্যালয়, গাইবান্ধা এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিনা মূল্যে বৃত্তি ফরম সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে প্রেরিত আবেদনপত্রের ফটোকপিসহ অন লাইন ই-মেইল [email protected]এ আবেদন ফরম সংগ্রহ করা যাবে।৩। আবেদনপত্রে বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ/মতামত থাকতে হবে।৪। আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।৫। আবেদনপত্রের সঙ্গে এসএসসি/এইচএসসি ও সমমানের পরীক্ষার সত্যায়িত নম্বর ফর্দ সংযুক্ত করতে হবে।৬। আবেদনকারী গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এবং আর্থিক অসচ্ছলতার সপক্ষে বার্ষিক আয় উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, পৌর কমিশনার কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে।৭। আবেদনকারীকে নিজ হতে আবেদন ফরম পূরণ করতে হবে। অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত তথ্যাদি প্রয়োজনে জেলা পরিষদ কার্যালয়, গাইবান্ধা থেকে জানা যাবে।৮। বৃত্তির নির্ধারিত আবেদন ফরম আগামী ২২-০২-২০১০ তারিখের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে।৯। মুক্তিযোদ্ধা পোষ্যদের ও প্রতিবন্ধী প্রার্থীদের সর্বক্ষেত্রে জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা পোষ্যদের প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল/মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে।ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাইবান্ধা। মো. আফলাতুন