গাইবান্ধায় সেরা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষায় পাসের হারে গাইবান্ধা জেলায় শীর্ষস্থান লাভ করেছে গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ। এ কলেজ থেকে ২৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২৩ জন। পাসের হার ৯৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।
জেলার শীর্ষস্থানীয় বিভিন্ন কলেজের ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে গাইবান্ধা সরকারি কলেজ। এ কলেজ থেকে ৯১২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৩২ জন। পাসের হার ৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন। এরপরই রয়েছে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ। এ কলেজের ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৭৯ জন। পাসের হার ৮৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন।