গাছপালা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে নির্বাচিত ‘সঠিক উত্তরটি লেখো’ দেওয়া হলো। অধ্যায়-৯ ১০. পরিবেশকে দূষণমুক্ত, নির্মল এবং সুন্দর রাখার জন্য আমরা কোন কাজটি করতে পারি? ক. পরিবেশবান্ধব সার, কীটনাশক ও যানবাহন ব্যবহার করতে পারি খ. বেশি করে গাছ লাগাতে পারি গ. বাড়ির আঙ্গিনা, বিদ্যালয় ও রাস্তাঘাট পরিষ্কার রাখতে পারি ঘ. ওপরের সবগুলো১১. কোনটি পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান? ক. গাছপালা খ. পোশাক গ. খেলাধুলা ঘ. খাদ্য ১২. জাতীয় পরিবেশ নীতি বাস্তবাযনের দায়িত্ব কার? ক. সরকারের খ. বিদ্যালয়ের গ. বড়দের ঘ. আমাদের সবার১৩. পরিবেশ দূষিত হলে আমাদের বসবাসের পরিবেশ কেমন হয়? ক. স্বাস্থ্যকর খ. অস্বাস্থ্যকর গ. সুন্দর ঘ. নির্মল। অধ্যায়-১০ ১. জীবনযাত্রার মানের সঙ্গে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে?ক. বস্ত্র খ. বাসস্থান গ. শিক্ষা ঘ. সবগুলো ২. বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লাখ টন খাদ্য ঘাটতি হয়? ক. ২৫ লাখ টন খ. ৩৫ লাখ টন গ. ৮৫ লাখ টন ঘ. ৫৫ লাখ টন ৩. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার কত?ক. ৫৫.৩ খ. ৪৫.৩ গ. ৫৪.৩ ঘ. ৩৮.৩ ৪. বাংলাদেশে কতজন ব্যক্তির জন্য মাত্র ১ জন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছেন? ক. ৫০৪৩ জন খ. ৪৩০৪ জন গ. ৪৪০৩ জন ঘ. ৪০৪৩ জন ৫. বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ২০০১ সালে কমে কত হয়েছে? ক. ০.৩৮ খ. ০.৮৩ গ. ০.২৮ ঘ. ০.৮২ একর ৬. সাধারণভাবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে কয়টি কারণে? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি ৭. কোনটির কারণে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে? ক. জন্ম খ. মৃত্যু গ. দেশান্তর ঘ. সবগুলো ৮. বাংলাদেশে অধিক জন্মহারের কারণ কোনটি? ক.বাল্যবিবাহ খ. শিক্ষার অভাব গ. পুত্র সন্তানের প্রত্যাশা ঘ. সবগুলো। ৯. নারীর উন্নয়নের জন্য কী প্রয়োজন?ক. নারী শিক্ষার প্রসার খ. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শুধু পুরুষের অংশগ্রহণ গ. নারীর কর্মসংস্থানের সুযোগ হ্রাস ঘ. নারীর সামাজিক মর্যাদা হ্রাস। ১০. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে জাতীয় জীবনে কোন সমস্যাটি সৃষ্টি হয়?ক. বেকার সমস্যা খ. নিম্ন মাথাপিছু আয় গ. পরিবেশ দূষণ ঘ. সবগুলো ১১. কখন জনসংখ্যা বাড়ে? ক. জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে খ. মৃত্যুহার জন্মহারের চেয়ে কম হলে গ. জন্মহার ও মৃত্যুহার সমান থাকলে ঘ. ক ও খ উভয়ই১২. যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে কোনটি ঘটে? ক. প্রচণ্ড যানজট সৃষ্টি হয় খ. যানবাহনের ধোঁয়ায় বাতাস দূষিত হয় গ. পরিবেশ বিষাক্ত হয় ঘ. ওপরের সবগুলো। ১৩. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?ক. ৬ষ্ঠ খ. ৯ম গ. ১০ম ঘ. ১৩তম১৪. বাংলাদেশে মিয়ানমারের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে কত বেশি লোক বাস করে? ক. ৮০০ খ. ৭৯০ গ. ৭৬১ ঘ. ৭২০ ১৫. কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ? ক. শিক্ষার অভাব খ. দেশান্তর গ. ভৌগোলিক পরিবেশ ঘ. অধিক জন্মহার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৯: ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ। অধ্যায়-১০: ১. ঘ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ঘ।