গাণিতিক টার্মগুলো মনে রেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, কম্পিউটার শিক্ষা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকাকম্পিউটার শিক্ষা বিষয়টি তোমরা অনেকেই চতুর্থ বিষয় হিসেবে নেওয়ায় কম গুরুত্ব দিয়ে পড়। যারা এ জাতীয় মনোভাব পোষণ করবে, তাদের মোট জিপিএ-এর ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। উচ্চমাধ্যমিক কম্পিউটার শিক্ষা বিষয়ে তত্ত্বীয় অংশে ৬০ নম্বর এবং ব্যবহারিক অংশে ৪০ নম্বর। তাই অধিক নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তা ছাড়া কম্পিউটার শিক্ষা বিষয়টি বিজ্ঞানভিত্তিক বলে সঠিক উত্তরের ক্ষেত্রে পূর্ণ নম্বর পাওয় যায়। ব্যবহারিক পরীক্ষার দিন ব্যবহারিক খাতা এবং প্রজেক্ট খাতা সঙ্গে আনতে হবে। কম্পিউটার শিক্ষা প্রথম পত্রে গাণিতিক অধ্যায় যেমন সংখ্যাপদ্ধতি, ডিজিটাল লজিক, ফ্লোচার্ট-অ্যালগরিদম, প্রোগ্রামিং ইত্যাদি প্রশ্নের উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়। সংখ্যাপদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরিত ফলাফল লিখতে হবে এবং বেইস উল্লেখ করতে হবে। প্রথম পত্রে যেসব বিষয়ে চিত্র আছে সেগুলোয় সঠিক স্থানে স্পষ্ট করে পেনসিল দিয়ে চিত্র অঙ্কন করবে এবং চিত্রের নাম নিচে উল্লেখ করবে। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে অপারেটিং সিস্টেমের প্রকারভেদের ক্ষেত্রে বর্ণনার সঙ্গে চিত্র অঙ্কন করতে হবে। তা ছাড়া সিপিইউ ও মেমোরি, কম্পিউটার আর্কিটেকচার অধ্যায়ের ক্ষেত্রেও যেসব প্রশ্নে চিত্র রয়েছে, তা সঠিকভাবে অঙ্কন করতে হবে। প্রোগ্রাম ডিজাইন অধ্যায়ে ফ্লোচার্ট অঙ্কনের ক্ষেত্রে পেনসিল ব্যবহার করতে হবে। কিউবেসিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নির্দেশ ব্যবহার না করাই ভালো। কম্পিউটার দ্বিতীয় পত্রে ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম অধ্যায়ে বিভিন্ন ধরনের সর্টিং পদ্ধতি ব্যবহার করে উপাত্ত সাজাতে বলা হলে অ্যালগরিদম ব্যবহার করার প্রয়োজন নেই, তবে সর্টিং পদ্ধতি আলোচনা করতে বললে অ্যালগরিদম লিখতে হবে। ফাইল ও ফাইল প্রসেসিং, ডেটাবেইস, কম্পিউটার নেটওয়ার্কিং ইত্যাদি প্রায় সব অধ্যায় থেকে সঠিক উত্তরের ক্ষেত্রে পূর্ণ নম্বর পাওয়া যায়।