সহকারী অধ্যাপক ফৌজদারহাট কলেজ, চট্টগ্রামপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নেবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভালোভাবে পড়ে যে সেটটি তোমার ভালো কমন, তা বাছাই করে উত্তর লিখতে শুরু করবে। সাধারণত এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের হবে। প্রতিটির (ক+খ) মিলে ৫ নম্বর থাকে। প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা রক্ষা করা উচিত। এতে যিনি তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন, তাঁর মধ্যে বিরক্তির উদ্রেক সৃষ্টি হবে না। সুনির্দিষ্ট প্রশ্নের জন্য সুনির্দিষ্ট উত্তর লিখতে হবে। বর্ণনার সঙ্গে চিত্রের মিল থাকতে হবে। গাণিতিকের (অঙ্ক) ক্ষেত্রে একক না লিখলে বা ভুল একক লিখলে অর্ধেক নম্বর কাটা যাবে। এত বড় সিলেবাসে সব শিক্ষার্থীর পক্ষে সবকিছু পড়া সম্ভব নয়। এতগুলো প্রশ্নের মধ্যে দু-একটা তোমার অজানা থাকতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। রিভিউ করার কোনো সুযোগ নেই। তুমি পদার্থবিজ্ঞানের অনেক কিছু জানো। তার প্রতিফলন ঘটাতে হবে পরীক্ষার খাতায়। যেমন—বলতে কী বোঝ? ব্যাখ্যা করো থাকলে সেই প্রশ্নের উত্তরে সংজ্ঞা, একক, মাত্রা ও সমীকরণসহ উত্তর লিখলে ১০০ শতাংশ নম্বর পাবে। আবার সংজ্ঞা দিতে বললে, কাকে বলে লিখলেই চলবে। প্রশ্নের উত্তরে গাণিতিক ব্যাখ্যা লিখবে বিস্তারিতভাবে। কোন ধাপ বাদ দেওয়া চলবে না। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। এ+ পেতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। উত্তর স্পষ্ট আকারে লিখতে হবে। যা পড়েছ তা-ই রিভিশন দাও।