গাণিতিক ব্যাখ্যা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা১. প্রতিটি প্রশ্নের উত্তর প্রদানের আগে যথাস্থানে প্রশ্ন নম্বর লেখা হয়েছে কি না তা লক্ষ রাখতে হবে।২. রসায়নের যেকোনো তত্ত্ব লিখতে প্রথমেই নিয়ম উল্লেখ করতে হয়। যেমন—বয়েলের সূত্র ও চার্লসের সূত্রে ‘তাপমাত্রা ও চাপ স্থির’ এ কথা উল্লেখ করতে হয়। কোনো তত্ত্বের প্রথমে নিয়ম উল্লেখ না করলে নম্বর পাওয়া যায় না।৩. কোনো তত্ত্ব লেখার পর গাণিতিক ব্যাখ্যা অবশ্যই দিতে হবে।৪. রসায়নে অনেক সংজ্ঞা রয়েছে। যেকোনো সংজ্ঞা লিখলে উদাহরণ দিতে হবে।৫. গাণিতিক সমস্যা সমাধানে একক উল্লেখ করতে হয়, না হলে নম্বর কাটা যায়।৬. রসায়নে চিত্র অঙ্কনের জন্য স্কেল-কম্পাস ব্যবহার করে অধিক সময় ব্যয় করা শ্রেয় নয়। যেকোনো চিত্র অঙ্কনে নম্বর থাকে মাত্র ১। অতএব দ্রুত, সাধারণভাবে বোধগম্য হয় এমনভাবে চিত্র অঙ্কন করলেই ১ নম্বর পাওয়া যায়।৭. রসায়ন প্রথম পত্রে অসংখ্য বিক্রিয়া রয়েছে। পরীক্ষার আগে বিক্রিয়া বেশি বেশি লেখালেখি করতে হবে।৮. কোনো প্রশ্নের উত্তরে বিক্রিয়া থাকলে অবশ্যই বিক্রিয়া উল্লেখ করতে হবে। তবে বিক্রিয়ার সমতা করার প্রয়োজন নেই।