গাণিতিক সমস্যার ওপর জোর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিশ্চয়ই শেষ পর্যায়ে। আমি পদার্থবিজ্ঞানে কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে কয়েকটি কৌশল উল্লেখ করছি।
১। পদার্থবিজ্ঞানে বিষয়বস্তুর সঠিক ও পরিষ্কার ধারণা রাখতে হবে। ভাসা-ভাসা ধারণা দিয়ে ভালো উত্তর লেখা যায় না। ফলে ভালো নম্বর পাওয়া যায় না।
২। পাঠ্যবইয়ে যেসব সংজ্ঞা দেওয়া আছে, সেগুলো শুদ্ধভাবে লিখতে হবে। নিজের মতো করে বানিয়ে লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অত্যধিক। সংজ্ঞার সঙ্গে উদাহরণ দেওয়া উত্তম।
৩। পদার্থবিজ্ঞানের অধিকাংশ অধ্যায়েই গাণিতিক সমস্যা বিদ্যমান। উদ্দীপকের তথ্যগুলো প্রতীকের সাহায্যে লিখে নিলে কোন সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে, তার ইঙ্গিত পাওয়া যায়।
৪। গাণিতিক সমস্যা সমাধানে সঠিক একক লিখতে হবে। অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতির একক (mks) ব্যবহার করতে হবে।
৫। প্রয়োজনীয় ক্ষেত্রে চিত্র আঁকা জরুরি। মনে রেখো, চিত্র অধিক সুন্দর হওয়ার চেয়ে শুদ্ধ হওয়া বেশি গুরুত্বপূর্ণ।
৬। আলো ও তড়িত্-সংক্রান্ত অংশে যথাযথ তীর () চিহ্ন দিতে হবে।
৭। বিভিন্ন অধ্যায়ের সূত্রের প্রমাণগুলো ভালোভাবে আয়ত্ত করবে।
৮। বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য সম্পূর্ণ পাঠ্যবই ভালো করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আন্ডারলাইন করে নিলে পরীক্ষার আগের দিনের প্রস্তুতি সহজ হয়।
৯। গাণিতিক সূত্রগুলো বারবার লিখে অনুশীলন করবে। সূত্রের প্রতীকগুলোর অর্থ ভালো করে জেনে নেবে।
১০। পদার্থবিজ্ঞান সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে তাই প্রতিটি প্রশ্নের উদ্দীপক ভালো করে পড়ে বুঝে উত্তর লেখার চেষ্টা করবে।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা