গার্হস্থ্য অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে চারটি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম খণ্ড: গৃহব্যবস্থাপনা অনুধাবনমূলকপ্রশ্ন: পারিবারিক জীবনে সুব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুগত সম্পদসমূহ ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন, নির্দেশনা, পর্যালোচনা, সমন্বয় সাধন এবং মূল্যায়নকে এক কথায় বলা হয় সুব্যবস্থাপনা। পরিবারে সুব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হলো:১. গৃহব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকে অপরূপ, আকর্ষণীয় ও অনন্য সাধারণ করে তুলতে পারে।২. সুব্যবস্থাপনার মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার স্বরূপ উদঘাটন করে তার সমাধান সহজ হয়। ৩. ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক ব্যাপারে নিশ্চয়তা প্রদান সম্ভব হয়।৪. সুব্যবস্থাপনার মাধ্যমে পরিবারের সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পায়।৫. সদস্যদের চাহিদাসমূহ যথাযথভাবে পূরণ করা সম্ভব হয়।প্রশ্ন: গৃহব্যবস্থাপকের সামাজিক দায়িত্বগুলো কী কী?উত্তর: পরিবারের সদস্যদের সামাজিকীকরণে গৃহব্যবস্থাপক যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করে সেগুলোকে গৃহব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব ও কর্তব্য বলা হয়। গৃহব্যবস্থাপকের সামাজিক দায়িত্বগুলো নিচে দেওয়া হলো:১. সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্তকরণ।২. সামাজিক রীতিনীতি শিক্ষা দেওয়া।৩. সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের অংশগ্রহণের ব্যবস্থা করা।৪. পরিবারের সদস্যদের জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণে উৎসাহ দান করা।প্রশ্ন: গৃহের সৌন্দর্য বৃদ্ধি ও শৃঙ্খলা আনয়নে বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: ব্যক্তির মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতা, চিন্তাশীলতা, স্মৃতিশক্তি, জ্ঞানস্পৃহা ইত্যাদি সূক্ষ্ম সুকুমার বৃত্তিগুলোর সমন্বয়কেই বলা হয় তার বুদ্ধিমত্তা।দৈনন্দিন পারিবারিক প্রায় সকল অবস্থা মোকাবিলা করার জন্য উপযুক্ত বুদ্ধির প্রয়োজন হয়। পারিবারিক বিভিন্ন কাজে সময়মতো উপযুক্ত বুদ্ধির পরিচয় দিতে না পারলে নানা রকম জটিলতার সূত্রপাত হতে পারে। গৃহের সৌন্দর্য বৃদ্ধি ও শৃঙ্খলা আনয়নে বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো: ১. গৃহের কোন স্থানে কোন জিনিসটি রাখলে গৃহের সৌন্দর্য বাড়ে এবং গৃহের কাজের সুবিধা হয় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুদ্ধির প্রয়োজন। ২. গৃহের শৃঙ্খলার্থে কোন কাজ কখন ও কীভাবে করা প্রয়োজন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুদ্ধিমত্তার প্রয়োজন। ৩. পরিবারের শৃঙ্খলা রক্ষার জন্য পারিবারিক বাজেট তৈরি করা, হিসাব রাখা, সময়মতো কেনাকাটা ইত্যাদি ক্ষেত্রে বুদ্ধির প্রয়োজন।সুতরাং গৃহের সৌন্দর্য বৃদ্ধি ও শৃঙ্খলা আনয়নে বুদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রশ্ন: সম্পদের বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে লেখো।উত্তর: মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু ব্যবহার করা হয় সেগুলোকে সম্পদ বলা হয়।সকল সম্পদের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। সম্পদের এ সকল বৈশিষ্ট্যগুলো হলো—১. সকল সম্পদেরই কম বেশি উপযোগিতা রয়েছে। অর্থাৎ সকল গৃহসম্পদেরই প্রয়োজন মেটানোর ক্ষমতা আছে।২. সম্পদের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো সকল সম্পদই সীমিত। তবে সম্পদের বিভিন্নতা অনুযায়ী এর তারতম্য লক্ষ করা যায়।৩. সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত। বিভিন্ন সম্পদ একত্রে প্রয়োগ করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল