গার্হস্থ্য অর্থনীতি
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। চতুর্থ খণ্ড: বস্ত্র ও পরিচ্ছদ জ্ঞানমূলকপ্রশ্ন: উদ্ভিজ্জ তন্তু কী?উত্তর: উদ্ভিজ্জ গাছপালা থেকে যেসব তন্তু পাওয়া যায়, সেগুলোকে উদ্ভিজ্জ তন্তু বলে।প্রশ্ন: বস্ত্র তৈরির কাঁচামালকে কী বলে?উত্তর: বস্ত্র তৈরির কাঁচামাল হচ্ছে তন্তু।প্রশ্ন: বাংলাদেশে কোথায় রেয়ন প্রস্তুতের কারখানা রয়েছে?উত্তর: পার্বত্য চট্টগ্রামের চন্দ্রঘোনায়।প্রশ্ন: বর্ণচক্র বলতে কী বোঝো?উত্তর: যে চক্রের সাহায্যে বিভিন্ন রঙের পরিচিতি, শ্রেণীবিভাগ, উৎস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা যায়, তাকে বর্ণচক্র বলে।প্রশ্ন: পোশাকের নকশা কী?উত্তর: পোশাকের নকশা বলতে বোঝায় বস্ত্রের ছাপা, রঙের সমন্বয়, অলংকারিক রেখার ব্যবহার ইত্যাদি। যেমন: বিভিন্ন জ্যামিতিক নকশা ও প্রাকৃতিক নকশা।প্রশ্ন: ব্যক্তিগত পরিচ্ছন্নতা কী?উত্তর: মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ যেমন—হাত, পা, দাঁত, চোখ, নখ, কান, নাক, গলা, চুল, ত্বক ইত্যাদির পরিচ্ছন্নতা বা যত্নকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা যত্ন বলে।প্রশ্ন: পোশাকের পারিপাট্য কী?উত্তর: পোশাকের পারিপাট্য বলতে দেহের গঠন, আকার ও রং অনুযায়ী রুচিসম্মত এবং সময়োপযোগী পোশাক পরিধান করা বোঝায়।প্রশ্ন: পরিষ্কারক দ্রব্য কী?উত্তর: যেসব দ্রব্যের মাধ্যমে বস্ত্র পরিষ্কার করা হয়, তাকে পরিষ্কারক দ্রব্য বলে।প্রশ্ন: পোশাকের যত্ন কী?উত্তর: পোশাকের যত্ন বলতে এর ব্যবহারকালীন যত্ন, মেরামত করা, দাগ অপসারণ করা, কাপড় ধোয়া, শুকানো, ইস্তিরি করা এবং যত্নসহকারে সংরক্ষণ করা ইত্যাদি বোঝায়।অনুধাবনমূলকপ্রশ্ন: কেন সুতির তৈরি পোশাকের চাহিদা পৃথিবীর সব দেশেই অধিক?উত্তর: বহুবিধ সুবিধা এবং সর্বাধিক ব্যবহারের কারণে সুতি তন্তুকে ‘তন্তুর রাজা’ বলা হয়।প্রাচীনকাল থেকে সুতি তন্তু মানুষের পোশাকের চাহিদা পূরণ করে আসছে। এ তন্তু প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং দামও কম। সুতি বস্ত্রের পোশাক ছোট শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ, বৃদ্ধ সবাই ব্যবহার করতে পারেন। সুতি বস্ত্র ঘরের বাইরের পোশাকসহ আরও অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন: পর্দা, কার্পেট, তোশক, গদি, বিছানার চাদর ইত্যাদি। সুতি কাপড়ের সুবিধা হলো, এই হাপড় সব ঋতুতে ব্যবহার করা যায়। এ বস্ত্রের বহুবিধ ব্যবহার ও গুণাবলির কারণে এর চাহিদা পৃথিবীর সব দেশেই অধিক। প্রশ্ন: পোশাকে রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো?উত্তর: রেখা পোশাককে আকর্ষণীয় করে তোলে। রেখার ব্যবহারেরর সাহায্যে পোশাকে নানা বৈশিষ্ট্য যেমন ফুটিয়ে তোলা যায়, তেমনি একে নানাভাবে সাজানোর মাধ্যমে বৈচিত্র্যও সৃষ্টি করা যায়। রেখা কাপড় বুননের সময় ছাপ দিয়ে তৈরি করা হয় এবং বিভিন্ন রকমের সেলাই করেও ডিজাইন আকারে রেখা ব্যবহার করা হয়। সালোয়ার, কামিজ ও শাড়িতে বিভিন্ন রেখা ব্যবহূত হয়ে থাকে। বেঁটে মেয়েদের লম্বালম্বি রেখার পোশাক ব্যবহার করলে আপাতদৃষ্টিতে তাকে লম্বা মনে হবে। নকশামূলক রেখা ব্যবহার করে কাপড়ে বৈচিত্র্য আনা যায়। তাই দৈহিক গঠনের দিকে লক্ষ রেখে পোশাকের নকশা নির্বাচন করতে হয়।প্রশ্ন: কাপড় ধৌতকরণের উদ্দেশ্য ব্যাখ্যা করো।উত্তর: কাপড় ধৌতকরণ বলতে কাপড়ে সাবান, সোডা দ্বারা পরিষ্কার বা ধৌত করা এবং নীল, মাড় দেওয়া ও ইস্তিরি করার মাধ্যমে কাপড়ের স্বাভাবিক আকার, আকৃতি ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার সামগ্রিক প্রক্রিয়াকে বোঝায়।কাপড় ধৌতকরণের মূল উদ্দেশ্য দুটি। এগুলো হলো—১. সাবান বা পরিষ্কারক দ্রব্যের সাহায্যে কাপড়ের ময়লা পরিষ্কার করা। ২. ধোয়ার পর কাপড়ের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল