গার্হস্থ্য অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। চতুর্থ খণ্ড: বস্ত্র ও পরিচ্ছদ প্রশ্ন: রেয়ন ও অ্যাসিটেট তন্তুর ভৌত বৈশিষ্ট্যের পার্থক্য লেখো?উত্তর: রেয়ন ও অ্যাসিটেট উভয়ই কৃত্রিম তন্তু। রেয়ন ও অ্যাসিটেট তন্তুর ভৌত বৈশিষ্ট্যের পার্থক্য নিচে দেওয়া হলো:প্রশ্ন: ব্যক্তিগত পরিচ্ছন্নতার উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো?উত্তর: ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার উদ্দেশ্যগুলো হলো—i) ব্যক্তিগত স্বাস্থ্য অটুট রাখাই হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রধান উদ্দেশ্য।ii) ব্যক্তিগত পরিচ্ছন্নতার আরেকটি উদ্দেশ্য হলো সুন্দর ত্বক ও চুলের অধিকারী হওয়া।iii) নিজেকে অপরের কাছে আকর্ষণীয় করে তোলা ব্যক্তিগত পরিচ্ছন্নতার অন্যতম উদ্দেশ্য।iv) ব্যক্তিগত পরিচ্ছন্নতার আরও একটি উদ্দেশ্য হচ্ছে পরিধেয় পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রেখে ব্যক্তিত্বকে উন্নত করা।প্রশ্ন: শুষ্ক ধৌতকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: পানির পরিবর্তে বিশেষ ধরনের কিছু রাসায়নিক পরিষ্কারক দ্রব্য ব্যবহার করে কাপড় পরিষ্কার করাকেই কাপড় ধোয়ার শুষ্ক ধৌতকরণ বলে।শুষ্ক ধৌতকরণের মাধ্যমে কাপড় পরিষ্কার করলে তা দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকে এবং ঔজ্জ্বল্য বজায় থাকে। কিছু কিছু বস্ত্র যেমন: রেশমি ও পশমি বস্ত্র পানিতে ভিজালে এদের শক্তি কমে দুর্বল হয়ে যায়। ফলে দ্রুত নষ্ট হয়ে যায়। এ ছাড়া সাবান ও সোডার সাহায্যে পানি দিয়ে সাধারণ পদ্ধতিতে রেশমি ও পশমি কাপড় ধোয়া হলে অনেক সময় কাপড় সংকুচিত হয়। আবার রং চটে যাওয়ার আশঙ্কা থাকে। এসব কারণে পশমি ও রেশমি কাপড় বেশির ভাগ সময় শুষ্ক ধৌতকরণ পদ্ধতিতে ধোয়া হয়। এতে কাপড়ের আকার, আকৃতি ও উজ্জ্বলতা বজায় থাকে।