অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। আমাদের সকল চাহিদা পূরণের হাতিয়ার কী?
ক. সম্পদ খ. পরিবার গ. উপার্জন ঘ. গৃহ
উত্তর: ক. সম্পদ
২। যৌথ সম্পদগুলো ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কাদের?
ক. গৃহকর্তাকে খ. গৃহকর্ত্রীকে
গ. সদস্যদের ঘ. বয়স্কদের
উত্তর: গ. সদস্যদের
৩। কী ছাড়া পরিবারের কোনো সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয়?
ক. স্বাস্থ্য সম্পদ খ. গৃহ সম্পদ
গ. অর্থ সম্পদ ঘ. স্থায়ী সম্পদ
উত্তর: খ. গৃহ সম্পদ
৪। সম্পদকে কার আয়ত্তে থাকতে হবে?
ক. সমাজের খ. ব্যক্তির
গ. পরিবারের ঘ. রাষ্ট্রের
উত্তর: খ. ব্যক্তির
৫। গৃহ সম্পদ কয় ধরনের?
ক. তিন খ. দুই গ. এক ঘ. চার
উত্তর: খ. দুই
৬। চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে কী বৃদ্ধি করা যায়?
ক. জমি খ. সম্পদ গ. বাড়ি ঘ. ফসল
উত্তর: খ. সম্পদ
৭। কোনটির সঠিক ব্যবহার ব্যতীত পরিবারের লক্ষ্য অর্জন অসম্ভব?
ক. অর্থ খ. শক্তি গ. ক্ষমতা ঘ. সম্পদ
উত্তর: ঘ. সম্পদ
৮। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কী করা প্রয়োজন?
ক. উদ্যোগ খ. নীতি গ. পরিকল্পনা ঘ. স্বার্থ
উত্তর: গ. পরিকল্পনা
৯। ছোটবেলা থেকেই কিসের প্রতি যত্নবান হওয়া দরকার?
ক. সময়ের খ. স্বাস্থ গ. অর্থের ঘ. মর্যাদার
উত্তর: ক. সময়ের
১০। শক্তির সঠিক ব্যবহারের জন্য কী প্রয়োজন?
ক. পরিকল্পনার খ. অর্থের
গ. ইচ্ছার ঘ. সুস্থতার
উত্তর: ক. পরিকল্পনার
১১। ভারী কাজের পর কী নিতে হয়?
ক. মজুরি খ. বিশ্রাম গ. সময় ঘ. অর্থ
উত্তর: খ. বিশ্রাম
১২। কাপড় ধোয়ার যন্ত্রের নাম কী?
ক. ওয়াশিং মেশিন খ. প্রেশার কুকার
গ. রাইস কুকার ঘ. মাইক্রোওয়েভ ওভেন
উত্তর: ক. ওয়াশিং মেশিন
১৩। কী করলে পরিবারের আয়-ব্যয় সম্বন্ধে সঠিক ধারণা হয়?
ক. বাজেট খ. পরিকল্পনা
গ. আলাপ-আলোচনা ঘ. তালিকা তৈরি
উত্তর: ক. বাজেট।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল