অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৬। অটিস্টিক স্কুলে শিশুদের জন্য কেমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়?
ক. প্রথাগত প্রশিক্ষণ
খ. পেশাগত প্রশিক্ষণ
গ. আচরণগত প্রশিক্ষণ
ঘ. চেতনাগত প্রশিক্ষণ
উত্তর: খ. পেশাগত প্রশিক্ষণ
১৭। অটিস্টিক শিশুর বাবা-মায়ের কেমন হওয়া উচিত?
ক. সরল মনের অধিকারী
খ. কোমল মনের অধিকারী
গ. দৃঢ় মনোবলের অধিকারী
ঘ. দুর্বল মনের অধিকারী
উত্তর: গ. দৃঢ় মনোবলের অধিকারী
১৮। আলিফ একজন অটিস্টিক শিশু। তুমি তাকে কোন দৃষ্টিতে দেখবে?
ক. মানসিক রোগী খ. অসহায় শিশু
গ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
ঘ. প্রতিভাবান শিশু
উত্তর: গ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
১৯। কাকার বাসায় বেড়াতে গিয়ে তুমি দেখলে একটি শিশু খুব অস্থির, সে কারও কাছে যেতে চাচ্ছে না। শিশুটির ক্ষেত্রে তোমার ধারণা কী?
ক. তাকে আদর করা
খ. তাকে তিরস্কার করা
গ. তাকে সহযোগিতা করা
ঘ. তার থেকে দূরে থাকা
উত্তর: গ. তাকে সহযোগিতা করা
২০। বাবুল ১৩ বছর বয়সের একজন শিশু। সে যথাসাধ্য চেষ্টা করে তার কথা মাকে বোঝাতে পারে। এ ক্ষেত্রে কী বলা হয়?
ক. বাবুল স্বাভাবিক শিশু
খ. বাবুল অটিস্টিক শিশু
গ. বাবুল প্রতিভাবান শিশু
ঘ. বাবুল হতাশাগ্রস্ত শিশু।
উত্তর: ক. বাবুল স্বাভাবিক শিশু।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা