গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১। আমাদের সকল চাহিদা পূরণ কী দিয়ে সম্ভব?
ক. সম্পদ খ. পরিবার গ. উপার্জন ঘ. গৃহ
২। যৌথ সম্পদগুলো ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কাদের?
ক. গৃহকর্তাকে খ. গৃহকর্ত্রীকে গ. সদস্যদের ঘ. বয়স্কদের
৩। কোনটি ছাড়া পরিবারের কোনো সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব নয়?
ক. স্বাস্থ্য সম্পদ খ. গৃহ সম্পদ গ. অর্থ সম্পদ ঘ. স্থায়ী সম্পদ
৪। সম্পদকে কার আয়ত্তে থাকতে হবে?
ক. সমাজের খ. ব্যক্তির গ. পরিবারের ঘ. রাষ্ট্রের
৫। গৃহ সম্পদ কয় ধরনের?
ক. তিন খ. দুই গ. এক ঘ. চার
৬। চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে কী বৃদ্ধি করা যায়?
ক. জমি খ. সম্পদ গ. বাড়ি ঘ. ফসল
৭। কোনটির সঠিক ব্যবহার ছাড়া পরিবারের লক্ষ্য অর্জন অসম্ভব?
ক. অর্থ খ. শক্তি গ. ক্ষমতা ঘ. সম্পদ
৮। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কী করা প্রয়োজন?
ক. উদ্যোগ খ. সুবিবেচনা গ. পরিকল্পনা ঘ. স্বার্থত্যাগ
৯। ছোটবেলা থেকেই কিসের প্রতি যত্নবান হওয়া দরকার?
ক. সময়ের খ. স্বাস্থ্যের গ. অর্থের ঘ. মর্যাদার
১০। শক্তির সঠিক ব্যবহারের জন্য কী প্রয়োজন?
ক. পরিকল্পনার খ. অর্থের গ. ইচ্ছার ঘ. সুস্থতার
১১। ভারী কাজ করার পর একজন মানুষকে কী নিতে হয়?
ক. মজুরি খ. বিশ্রাম গ. সময় ঘ. অর্থ
১২। নিচের কোনটি কাপড় ধোয়ার যন্ত্র?
ক. ওয়াশিং মেশিন খ. প্রেশার কুকার
গ. রাইস কুকার ঘ. মাইক্রোওয়েভ ওভেন
১৩। কী করলে পরিবারের আয়-ব্যয় সম্বন্ধে সঠিক ধারণা হয়?
ক. বাজেট খ. পরিকল্পনা গ. আলাপ-আলোচনা ঘ. তালিকা তৈরি
১৪। কোথায় সঞ্চয়ের খাত থাকলে একটি পরিবার সঞ্চয় করতে পারে?
ক. বাজেটে খ. ব্যাংকে গ. রাষ্ট্রে ঘ. অফিসে
১৫। বাজেট অর্থের অপচয় রোধ করে পরিবারে কী আনতে সাহায্য করে?
ক. বিনিয়োগ খ. সঞ্চয় গ. আনন্দ ঘ. সচ্ছলতা
১৬। বাজেট পরিবারের সদস্যদের কী হতে শেখায়?
ক. বিলাসী খ. কৃপণ গ. মিতব্যয়ী ঘ. অতিব্যয়ী
১৭। অর্থ পরিকল্পনা করতে কয়টি মূল বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?
ক. একটি খ. তিনটি গ. দুটি ঘ. চারটি
১৮। উদ্দেশ্য বা লক্ষ্যের ভিত্তিতে আমাদের কী তৈরি হয়?
ক. বিনিয়োগ খ. সঞ্চয় গ. চাহিদা ঘ. মুনাফা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১
১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ।
সহকারী শিক্ষক