গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-১
১৯। বাজেট বাস্তবায়নের দ্বারা কিসের অভ্যাস গড়ে উঠতে পারে?
ক. অর্থ ব্যয়ের খ. চাহিদার গ. অর্থ আয়ের ঘ. রুচির
২০। আয় ও ব্যয়ের অর্থ সমানভাবে মিলে গেলে তাকে কী বাজেট বলে?
ক. সুষম খ. অসম গ. ঘাটতি ঘ. উদ্বৃত্ত
২১। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কিসের সদ্ব্যবহার নিশ্চিত করতে হয়?
ক. সম্পদের খ. আয়ের গ. চাহিদার ঘ. সময়ের
২২। পরিবারে যৌথ সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহারে সদস্যদের মধ্যে কী বাড়ে?
ক. ধৈর্য ও প্রতিযোগিতা খ. সাহস ও স্থিরতা
গ. সমঝোতা ও সহনশীলতা ঘ. ব্যক্তির সহ্যক্ষমতা
২৩। সময়, শক্তি, অর্থ পরিকল্পিতভাবে ব্যয়ের মাধ্যমে জীবনে কী আনা যায়?
ক. সাহস খ. শৃঙ্খলা গ. নিশ্চয়তা ঘ. আনন্দ
২৪। যৌথ সম্পদ ব্যবহারে পরিবারের সদস্যরা কী করবে?
ক. প্রতিযোগিতা করবে খ. সহনশীল হবে
গ. নিজ স্বার্থ দেখবে ঘ. সুযোগ সন্ধানী হবে
২৫। সময় তালিকা অনুসরণে কাজ করলে সময়মতো শেষ হয়। ফলে—
i. সৃজনশীল কাজের সুযোগ ঘটে
ii. কাজের দক্ষতা বাড়ে
iii. কাজের গতিশীলতা বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
২৬। পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য সবার ক্ষেত্রেই করণীয়—
i. অর্থ উপার্জনের চেষ্টা ii. মানবীয় সম্পদের সম্মিলিত ব্যবহার
iii. বস্তুগত সম্পদের সম্মিলিত ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১
১৯. ক ২০. ক ২১. ক ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ।
সহকারী শিক্ষক