বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি ধারাবাহিকভাবে প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১। নিচের কোনটি জীবাণুনাশক দ্রব্য?
ক. গজ খ. স্টিকিং গ. স্পিরিট ঘ. ব্যান্ডেজ
২। পরিবারের উদ্দেশ্যই হলো সদস্যদের—
i. চাহিদা পূরণ ii. লক্ষ্য অর্জন iii. নিরাপত্তাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গরমের দিনে রাতুল সুস্থ শরীরে স্কুলে আসে। সেদিন ছিল প্রচণ্ড গরম। ব্যবহারিক ক্লাস করতে করতে হঠাত্ অজ্ঞান হয়ে যায় রাতুল। ক্লাসের অন্য ছাত্ররা এসে ভিড় জমায়। রাতুলের বন্ধু বাবু ছাত্রদের ভিড় করতে মানা করেন।
৩। রাতুলের অজ্ঞান হওয়ার কারণ কী?
ক. ক্ষুধা খ. গরম গ. জ্বর ঘ. ভয়
৪। রাতুলের জন্য বাবুর করণীয়—
i. চিত করে শুইয়ে দেওয়া
ii. বাতাসের ব্যবস্থা করা
iii. চোখে-মুখে পানির ঝাপটা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ডুবে যাওয়া ব্যক্তির কোথায় চাপ দিতে হয়?
ক. হাত ও পায়ে খ. গলা ও ঘাড়ে গ. কাঁধ ও বাহুতে ঘ. পেট ও বুকে
৬। বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার আরেক নাম কী?
ক. অজ্ঞান হওয়া খ. তড়িতাহত হওয়া
গ. রক্তশূন্য হওয়া ঘ. শক্ত হওয়া
৭। বিদ্যুতের তার কখন ছিঁড়ে যেতে পারে?
ক. লোডশেডিংয়ের সময় খ. ঝড়ের সময়
গ. বিদ্যুত্ আসার সময় ঘ. পাখা ঘোরার সময়
৮। কেউ তড়িতাহত হলে প্রথমে কী বন্ধ করে দিতে হবে?
ক. বেড সুইচ খ. বাতির সুইচ গ. পাখার সুইচ ঘ. মেইন সুইচ
৯। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিত্সা দিতে হয় কেন?
ক. অবস্থার উন্নতির জন্য খ. নিরাপদ ঘুমের জন্য
গ. জ্ঞান ফেরানোর জন্য ঘ. মন রক্ষার জন্য
১০। প্রাথমিক চিকিত্সার সরঞ্জাম রাখার বাক্সের নাম কী?
ক. ফার্স্টএইড বক্স খ. স্টার্টএইড বক্স
গ. মাস্টএইড বক্স ঘ. জাস্টএইড বক্স
১১। কাপড়ে আগুন লাগলে খুলতে না পারলে কোথায় গড়াগড়ি করবে?
ক. মাটিতে খ. পানিতে গ. বিছানায় ঘ. সোফায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-২
১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ক।
সহকারী শিক্ষক