বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১২। জীবাণুনাশক ব্যবহার করা হয় কেন?
ক. জীবাণুর সংক্রমণ এড়াতে খ. রক্তপাত বন্ধ করতে
গ. রোগীর জ্ঞান ফেরাতে ঘ. রোগীকে ওষুধ খাওয়াতে
১৩। পরিবারে স্বাচ্ছন্দ্য ও কল্যাণ নিয়ে আসতে কোনটি অবশ্য করণীয়?
ক. গৃহে পূর্ণ বিনোদনের আয়োজন করা
খ. গৃহের সকলের নিয়মিত পড়াশোনা করা
গ. গৃহ পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা
ঘ. গৃহের সকলের আয়-উপার্জন করা
১৪। ছোট দুর্ঘটনাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। সে জন্য নিচের কোনটি করা উচিত বলে তুমি মনে কর?
ক. সাহায্যের জন্য চিত্কার করতে থাকা
খ. সুস্থতার জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করা
গ. যথাযথ প্রাথমিক চিকিত্সা
ঘ. ডাক্তারের কাছে নিয়ে যাওয়া
১৫। আমরা সবাই নিজ গৃহকে নিরাপদ ও বিপদমুক্ত রাখতে চাই। কেননা, সেখানে আমরা—
i. স্বাচ্ছন্দ্যে বসবাস করি ii. আরামবোধ করি
iii. নিরাপদ আশ্রয় খুঁজি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৬। গৃহ পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে হবে—
i. সক্রিয়ভাবে ii. পরিবারের সকলকে iii. নিরাপত্তাকর্মীদের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-২
১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. গ।
সহকারী শিক্ষক