গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কলি স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে বাড়ি আসে। বাড়ি এসে ঠান্ডা পানি পান করে। কিছুক্ষণ পর কলি কাশতে শুরু করে এবং তার সর্দি ও জ্বর দেখা দেয়। মা কলির ছোট ভাই ধ্রুবকে কলির ব্যবহূত রুমাল ধরতে নিষেধ করেন।
১৬। ধ্রুবকে কলির ব্যবহূত রুমাল ধরতে মানা করার কারণ রোগটি—
i. সংক্রামক ii. বংশগত iii. বায়ুবাহিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। উক্ত রোগীর জন্য করণীয়—
ক. নিত্য ব্যবহার্য জিনিস সপ্তাহে একবার ধোয়া
খ. ব্যবহূত পোশাক অল্প রোদে শুকানো
গ. দরজা-জানালায় পর্দার ব্যবহার না করা
ঘ. ব্যবহূত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা
উত্তর: ঘ. ব্যবহূত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা।

অধ্যায়-৪
১। আমাদের সকলের মস্তিষ্কের তলদেশে কোন গ্রন্থি অবস্থিত?
ক. থাইরয়েড গ্রন্থি খ. পিটুইটারি গ্রন্থি
গ. অ্যাড্রেনাল গ্রন্থি ঘ. শুক্রাশয় গ্রন্থি
২। বয়ঃসন্ধিক্ষণে কোন ধরনের পরিবর্তনের জন্য শক্তি বেশি ক্ষয় হয়?
ক. দৈহিক বৃদ্ধি খ. মনোভাবের তারতম্য
গ. বন্ধুত্বের আধিক্য ঘ. কঠোর শাসন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৩
১৬. খ ১৭. ঘ।
অধ্যায়-৪
১. খ ২. ক।
সহকারী শিক্ষক