গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৫ বছরের নিতু প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইরে যায়। আজ এ বন্ধুর জন্মদিন, কাল ও বন্ধুর জন্মদিন লেগেই আছে। তার স্বাধীন চলাফেরা বাবা-মা মেনে নেন না। প্রায়ই তাকে এ বিষয়ে বকাঝকা করেন এবং নিতুর ওপর রাগ হন।
৩। উদ্দীপকে উল্লিখিত নিতুর এই আচরণের কারণ—
ক. বাবা-মার অধিক খেয়াল খ. স্বাধীনভাবে চলাফেরা
গ. বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা
ঘ. সুনির্দিষ্ট বয়সের মানসিক পরিবর্তন
৪। ওপরের পরিস্থিতিতে নিতুর—
i. পরিবারের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে
ii. মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে
iii. শারীরিক দক্ষতা হ্রাস পেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ছেলেদের দেহে পরিবর্তনকারী প্রধান হরমোনের নাম কী?
ক. গোনাডোট্রপিক খ. টেস্টোস্টেরন গ. ইস্ট্রোজেন ঘ. গ্রোথ হরমোন
৬। মেয়েদের দেহে পরিবর্তনকারী প্রধান হরমোনের নাম কী?
ক. টেস্টোস্টেরন খ. ইস্ট্রোজেন গ. গোনাডোট্রপিক ঘ. গ্রোথ হরমোন
৭। মানুষের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে যে হরমোন তার নাম কী?
ক. গ্রোথ হরমোন খ. গোনাডোট্রপিক গ. এনড্রালিন ঘ. টেস্টোস্টেরন
৮। জনপ্রিয় ছেলেমেয়েদের বৈশিষ্ট্য হলো—
i. সকলকে পড়ালেখায় সহযোগিতা করা ii. সহপাঠীদের হিংসা করা
iii. যেকোনো কাজ গঠনমূলকভাবে সমাধান করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। বয়ঃসন্ধির কারণ হিসেবে বিবেচ্য—
i. হরমোনগত উদ্দীপনা ii. কৈশোরের চপলতা
iii. রক্তপ্রবাহের স্বাভাবিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১০। মানুষের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতা—
i. যেকোনো পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে
ii. আজীবন সাহায্য করে
iii. বয়ঃসন্ধিক্ষণ থেকে অর্জন করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৪
৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. ঘ।
সহকারী শিক্ষক