বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১। আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক. ৯৭░ ফারেনহাইট খ. ৯৮.৪░ ফারেনহাইট
গ. ৯৯.৪░ ফারেনহাইট ঘ. ১০০░ ফারেনহাইট
২। জলাতঙ্ক ও প্লেগ রোগ হয় কেন?
ক. কীটপতঙ্গের কামড়ে খ. জীবাণুযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণে
গ. দূষিত পানির মাধ্যমে ঘ. জীবজন্তুর কামড়ে
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
ঝুমার গত রাত থেকে ঘন ঘন পাতলা পায়খানা, বমি বমি ভাব হচ্ছে, চোখও প্রায় কোটরে ঢুকে গেছে। বাড়িতে কোনো সালাইন প্যাকেট না থাকায় ওর মা তাত্ক্ষণিকভাবে চিনির শরবত দেন। এতে অবস্থার উন্নতি না হলে খালাম্মা এসে ঝুমাকে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
৩। উদ্দীপকে উল্লিখিত কারণে ঝুমার শরীরে ঘাটতি হয়—
ক. গ্লুকোজ, বিশুদ্ধ পানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, ক্লোরিন
খ. গ্লুকোজ, জলীয় অংশ, পটাসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড
গ. সোডিয়াম সাইট্রেট, বিশুদ্ধ পানি, গ্লুকোজ, ক্লোরিন ও জলীয় অংশ
ঘ. গ্লুকোজ, বিশুদ্ধ পানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট ও পটাসিয়াম ক্লোরাইড
৪। খালাম্মা দ্রুত ঝুমাকে হাসপাতালে না নিলে কী হতে পারত—
i. দেহে মারাত্মকভাবে পানির পরিমাণ বৃদ্ধি
ii. জিব ও ঠোঁট শুকিয়ে যাওয়া
iii. অচেতন হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii গ. i, ii ও iii
৫। কত মাস বয়সে শিশুকে হামের টিকা দিতে হয়?
ক. ৬ মাস খ. ৭ মাস গ. ৮ মাস ঘ. ৯ মাস
৬। যক্ষ্মা রোগের টিকার নাম কী?
ক. বিসিজি খ. ইসিজি গ. বিসিবি ঘ. ইসিবি
৭। পোলিও রোগে কত বছর বয়সের শিশুরা আক্রান্ত হয়?
ক. ৫ বছর খ. ৫ বছরের কম গ. ১০ বছর ঘ. ১০ বছরের কম
৮। ডায়রিয়া প্রধানত কী বাহিত রোগ?
ক. বায়ুবাহিত খ. জীবাণুবাহিত গ. পানিবাহিত ঘ. খাদ্যবাহিত
৯। ডায়রিয়া হওয়ার সঙ্গে সঙ্গে শিশুকে কী দিতে হবে?
ক. ডাবের পানি খ. আখের রস গ. লেবুর শরবত ঘ. খাবার স্যালাইন
১০। ঘন ঘন পাতলা মলত্যাগের ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে কী বেরিয়ে যায়?
ক. জলীয় অংশ খ. শোষিত লবণ গ. খাদ্যসার ঘ. শোষিত পানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৫
১. খ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক।
সহকারী শিক্ষক