অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৪। কোথায় সঞ্চয়ের খাত থাকলে পরিবার সঞ্চয় করতে পারে?
ক. বাজেটে খ. ব্যাংকে
গ. রাষ্ট্রে ঘ. অফিসে
উত্তর: ক. বাজেটে
১৫। বাজেট অর্থের অপচয় রোধ করে কী আনতে সাহায্য করে?
ক. বিনিয়োগ খ. সঞ্চয়
গ. আনন্দ ঘ. সচ্ছলতা
উত্তর: ঘ. সচ্ছলতা
১৬। বাজেট পরিবারের সদস্যদের কী হতে শেখায়?
ক. বিলাসী খ. কৃপণ
গ. মিতব্যয়ী ঘ. অতিব্যয়ী
উত্তর: গ. মিতব্যয়ী
১৭। অর্থ পরিকল্পনা করতে কয়টি মূল বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?
ক. একটি খ. তিনটি গ. দুটি ঘ. চারটি
উত্তর: খ. তিনটি
১৮। প্রয়োজন বা লক্ষ্যের ভিত্তিতে আমাদের কী তৈরি হয়?
ক. সুদ খ. সঞ্চয় গ. চাহিদা ঘ. মুনাফা
উত্তর: গ. চাহিদা
১৯। বাজেট বাস্তবায়নের দ্বারা কিসের অভ্যাস গড়ে উঠতে পারে?
ক. অর্থ ব্যয়ের খ. চাহিদার
গ. অর্থ আয়ের ঘ. রুচির
উত্তর: ক. অর্থ ব্যয়ের
২০। আয় ও ব্যয়ের অর্থ সমানভাবে মিলে গেলে তাকে কী বাজেট বলে?
ক. সুষম খ. অসম গ. ঘাটতি ঘ. উদ্বৃত্ত
উত্তর: ক. সুষম
২১। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কিসের সদ্ব্যবহার নিশ্চিত করতে হয়?
ক. সম্পদের খ. আয়ের
গ. আসবাবের ঘ. সময়ের
উত্তর: ক. সম্পদের
২২। পরিবারে যৌথ সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহারে সদস্যদের মধ্যে কী বাড়ে?
ক. ধৈর্য ও প্রতিযোগিতা খ. সাহস ও স্থিরতা গ. সমঝোতা ও সহনশীলতা
ঘ. ব্যক্তির সহ্যক্ষমতা
উত্তর: গ. সমঝোতা ও সহনশীলতা
২৩। সময়, শক্তি, অর্থ পরিকল্পিতভাবে ব্যয়ের মাধ্যমে জীবনে কী আনা যায়?
ক. সাহস খ. শৃঙ্খলা
গ. নিশ্চয়তা ঘ. বিলাসিতা
উত্তর: খ. শৃঙ্খলা
২৪। যৌথ সম্পদ ব্যবহারে পরিবারের সদস্যরা কী করবে?
ক. প্রতিযোগিতা করবে খ. সহনশীল হবে গ. নিজ স্বার্থ দেখবে ঘ. সুযোগ সন্ধানী হবে
উত্তর: খ. সহনশীল হবে।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল