গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
৮। অটিস্টিক শিশুরা বিশেষ ধরনের আচরণ কতবার করে?
ক. তিনবার খ. বারবার গ. পাঁচবার ঘ. ছয়বার
৯। ৩-৫ বছর বয়সে অটিস্টিক শিশু কয় শব্দের বাক্য বলে?
ক. অনধিক ২-৩ শব্দ খ. অনধিক ৩-৪ শব্দ
গ. অনধিক ৪-৫ শব্দ ঘ. অনধিক ৫-৬ শব্দ
১০। অটিস্টিক শিশুদের নিয়ে কারা বিড়ম্বনার শিকার হন?
ক. প্রতিবেশী খ. আত্মীয়স্বজন গ. বাবা-মা ঘ. বন্ধু-বান্ধব
১১। বুদ্ধি পরিমাপের একককে কী বলা হয়?
ক. বুদ্ধিমত্তা খ. বুদ্ধাঙ্ক গ. চিন্তাশক্তি ঘ. চেতনা
১২। শিশুর বুদ্ধাঙ্ক ১৩০-এর ওপরে হলে তাকে কী বলা হয়?
ক. সাধারণ বুদ্ধিসম্পন্ন খ. প্রতিভাবান গ. বুদ্ধিপ্রতিবন্ধী ঘ. মর্যাদাবান
১৩। বিশ্বে অটিস্টিক দিবস পালন করা হয় কেন?
ক. শিশুদের আনন্দ দিতে খ. শিশুদের উত্সাহ দিতে
গ. শিশুদের দক্ষতা বৃদ্ধিতে ঘ. সচেতনতা বৃদ্ধির জন্য
১৪। অটিস্টিক শিশু নাম ধরে ডাকলে সাড়া দেয় না কেন?
ক. হয়তো বুঝতে পারে না খ. হয়তো শুনতে পায় না
গ. ডাকলে পছন্দ করে না ঘ. ডাকলে ভয় পায়
১৫। অটিস্টিক শিশুকে বারবার একটি শব্দ উচ্চারণে বাধা দিলে কেমন আচরণ করে?
ক. আনন্দ পায় খ. রেগে যায়
গ. জেদ দেখায় ঘ. মারতে আসে
১৬। অটিস্টিক স্কুলে শিশুদের জন্য কেমন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়?
ক. প্রথাগত প্রশিক্ষণ খ. পেশাগত প্রশিক্ষণ
গ. আচরণগত প্রশিক্ষণ ঘ. চেতনাগত প্রশিক্ষণ
১৭। অটিস্টিক শিশুর বাবা-মায়ের কেমন হওয়া উচিত?
ক. সরল মনের অধিকারী খ. কোমল মনের অধিকারী
গ. দৃঢ় মনোবলের অধিকারী ঘ. দুর্বল মনের অধিকারী
১৮। আলিফ একজন অটিস্টিক শিশু। তুমি তাকে কোন দৃষ্টিতে দেখবে?
ক. মানসিক রোগী খ. অসহায় শিশু
গ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ঘ. প্রতিভাবান শিশু
১৯। কাকার বাসায় বেড়াতে গিয়ে তুমি দেখলে একটি শিশু খুব অস্থির, সে কারও কাছে যেতে চাচ্ছে না। শিশুটিকে কী করা উচিত বলে তোমার ধারণা ?
ক. তাকে আদর করা খ. তাকে তিরস্কার করা
গ. তাকে সহযোগিতা করা ঘ. তার থেকে দূরে থাকা
২০। বাবুল ১৩ বছর বয়সের একজন শিশু। সে যথাসাধ্য চেষ্টা করে তার কথা মাকে বোঝাতে পারে। এ ক্ষেত্রে কী বলা হয়?
ক. বাবুল স্বাভাবিক শিশু খ. বাবুল অটিস্টিক শিশু
গ. বাবুল প্রতিভাবান শিশু ঘ. বাবুল হতাশাগ্রস্ত শিশু।
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৬
৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ।
সহকারী শিক্ষক