বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
২১। অটিস্টিক শিশুদের জন্য বিশেষ ধরনের স্কুলে—
i. প্রথাগত শিক্ষা দেওয়া হয়
ii. পেশাগত প্রশিক্ষণ দেওয়া হয়
iii. নিবিড় যত্ন নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২২। বাড়িতে অতিথি এলে বাড়ির একটি শিশু অতিথির দিকে এগিয়ে যায়। সব প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেয়। সুতরাং বলা যায়—
i. শিশুটি প্রতিভাবান
ii. সে স্বাভাবিক আচরণ করছে
iii. সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, iii ও iii
২৩। সারা বিশ্বে অটিজম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অটিস্টিক শিশুরা—
i. মানসিক রোগী নয়
ii. সহযোগিতা পাওয়া তাদের অধিকার
iii. বিশেষ প্রতিভাবান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
অধ্যায়-৭
১. সারা বিশ্ব আজ কোন সমস্যায় বেশি জর্জরিত?
ক. মাদকদ্রব্য খ. দারিদ্র্যের কশাঘাত
গ. যুদ্ধ-সংঘাত ঘ. রাজনৈতিক অস্থিরতা
২. মাদকদ্রব্য কী ধরনের পদার্থ?
ক. রাসায়নিক খ. জৈব গ. অজৈব ঘ. তরল জাতীয়
৩. জন্ম থেকে ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে কোন সনদে?
ক. জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮০
খ. জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৯০
গ. জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৯২
ঘ. জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৯৫
৪. বাবা-মায়ের সব বিধিনিষেধের উদ্দেশ্য কী?
ক. সন্তানদের উত্কৃষ্টভাবে গড়ে তোলা
খ. সন্তানদের পরিবারে বন্দী রাখা
গ. সন্তানদের সামাজিক করে তোলা
ঘ. সন্তানদের রাজনীতিসচেতন করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৬
২১. ঘ ২২. খ ২৩. ক।
অধ্যায়-৭
১. ক ২. ক ৩. খ ৪. ক।
সহকারী শিক্ষক