গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭
৫. তুমি মানসিক চাপ কমাতে কী করবে?
ক. সহপাঠীকে জানাব খ. শিক্ষককে জানাব
গ. ভাইকে জানাব ঘ. বন্ধুকে জানাব
৬. কোন ধরনের বন্ধুর প্রভাবে তোমার জীবন ধ্বংস হতে পারে?
ক. অলস বন্ধুর পাল্লায় পড়লে খ. অসম বয়সী বন্ধুর পাল্লায় পড়লে
গ. অসত্ বন্ধুর পাল্লায় পড়লে ঘ. সমবয়সী বন্ধুর পাল্লায় পড়লে
৭. টেলিভিশন দেখে কিশোরদের বুদ্ধি ও সামাজিক দক্ষতা বাড়তে পারে কীভাবে?
ক. বিজ্ঞাপন ও ক্রীড়াবিষয়ক অনুষ্ঠান দেখে
খ. কার্টুন ও শিশুতোষ অনুষ্ঠান দেখে
গ. শিক্ষামূলক ও সামাজিক অনুষ্ঠান দেখে
ঘ. নাটক ও চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান দেখে
৮. পাড়ার কোনো দুষ্টু ছেলে তোমাকে হয়রানি করলে কীভাবে মোকাবিলা করবে?
ক. মারপিট করে খ. দৌড়ে পালিয়ে গ. বুদ্ধিমত্তার সঙ্গে ঘ. ঘৃণা করে
৯. বাংলাদেশে কিছু কিছু দরিদ্র পরিবার বিয়ের মাধ্যমে কীভাবে সচ্ছলতা খোঁজে?
ক. ব্যবসায়ের উপার্জনে খ. যৌতুকের অর্থে
গ. চাকরির মাধ্যমে ঘ. শিক্ষার মাধ্যমে
১০. মাদক প্রতিরোধে সবচেয়ে বড় উপায় তুমি কী বলে মনে করো?
ক. র্যালির আয়োজন করে খ. মাদককে না বলার মাধ্যমে
গ. নিয়মিত সভা করা ঘ. পরিবারে আলোচনা করা
১১. আমাদের দেশে বাল্যবিবাহের নীতিমালার ক্ষেত্রে মূল বাধা কোনটি?
ক. শিক্ষাব্যবস্থা খ. নিরাপত্তাহীনতা গ. দারিদ্র্য ঘ. জন্মনিবন্ধন না থাকা
১২. প্রতিবেশী পরিবারে যৌতুকের শর্তে বিয়ের ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. উত্সাহ প্রদান করা খ. মামলা করা
গ. বাধা প্রদান করা ঘ. প্রভাবিত হওয়া
১৩. কম্পিউটার গেম খেলার ফলে—
i. ওজন অতিরিক্ত বাড়তে পারে ii. চোখে সমস্যা হতে পারে
iii. পিঠে ব্যথা হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৪. বন্ধু হলো—
i. ছোটবেলার খেলার সাথি
ii. কৈশোরের পারস্পরিক বিশ্বাস ও অন্তরঙ্গ সাথি
iii. শ্রেণির সহপাঠী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ।
সহকারী শিক্ষক