বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
১৫. প্রচার মাধ্যম বলতে বোঝায়—
i. খবরের কাগজ ii. অনলাইন iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. i, ii ও iii
১৬. যৌতুক এমন এক ব্যাধি, যার জন্য ব্যয় হতে পারে—
i. লেখাপড়ার জন্য সঞ্চিত অর্থ ii. জীবনের সব সঞ্চয়
iii. পারিবারিক জমিজমা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৭. ভালো বন্ধুর প্রভাবে—
i. জীবনের বিকাশ সহজ হয় ii. ইতিবাচক মনোভাব তৈরি হয়
iii. স্কুলে অংশগ্রহণ বাড়ে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৮. তুমি কাউকে না বলে বেড়াতে গিয়েছ। পরের দিন শিক্ষক তোমাকে শাস্তি দিয়েছেন। তুমি বেড়ানোর কথাটি অকপটে প্রকাশ করতে পারতে—
i. শিক্ষকের কাছে ii. ঘনিষ্ঠ বন্ধুর কাছে iii. বাবা-মায়ের কাছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৯. যৌতুক হিসেবে তুমি কোনটি প্রতিরোধ করার চেষ্টা করবে—
i. যেখানে কনেপক্ষ বাধ্য হয়ে অর্থ প্রদান করে
ii. যেখানে কনেপক্ষ স্বেচ্ছায় অর্থ প্রদান করে
iii. যেখানে কনেপক্ষের কাছে অর্থ চাওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
অধ্যায় ৮
১. শিশুদের কত দিন কেবল মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত?
ক. ৯০ দিন খ. ১২০ দিন গ. ১৫০ দিন ঘ. ১৮০ দিন
২. পূর্বপরিকল্পিত ও লিখিত খাদ্য তালিকা কী নামে পরিচিত?
ক. মেনু খ. রেসিপি গ. বুফে ঘ. পথ্য
৩. মৌলিক খাদ্যগোষ্ঠী কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪. প্রতিবেলার খাদ্য নির্বাচনে কমপক্ষে কয়টি খাদ্যগোষ্ঠী থেকে নির্বাচন করতে হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ।
অধ্যায়-৮
১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ।
সহকারী শিক্ষক