গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
৫. এক বেলার খাবারের তালিকায় কী জাতীয় খাদ্য থাকতে হয়?
ক. প্রাণিজ প্রোটিন খ. উদ্ভিদ প্রোটিন
গ. প্রাণিজ ভিটামিন ঘ. ভিটামিন
৬. খাদ্য খরচের কত শতাংশ মাছ, মাংস, ডিম ও ডালে ব্যয় করতে হয়?
ক. ২০ খ. ২৫ গ. ৩০ ঘ. ৩৫
৭. চাল, আটা ও বিস্কুটের খাদ্য খরচে কত শতাংশ করতে হয়?
ক. ১৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০
৮. ওজনাধিক্যের ফলে কী ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়?
ক. অসংক্রামক রোগ খ. সংক্রামক রোগ
গ. দীর্ঘস্থায়ী রোগ ঘ. জীবাণুঘটিত রোগ
৯. মেনু পরিকল্পনা করে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করার কারণ কী?
ক. সুষম খাবার নিশ্চিতকরণ খ. স্বল্প মূল্যের খাবার নিশ্চিতকরণ
গ. বেশি মূল্যের খাবার নিশ্চিতকরণ ঘ. খাদ্যদ্রব্যের অপচয়রোধকরণ
১০. শিশু কত দিন মায়ের গর্ভে অবস্থান করে?
ক. ১৭০ খ. ২০০ গ. ২৭০ ঘ. ৩০০
১১. কত মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ পান করাতে হবে?
ক. জন্মের পর প্রথম ৬ মাস খ. জন্মের পর প্রথম ৫ মাস
গ. জন্মের পর প্রথম ৪ মাস ঘ. জন্মের পর প্রথম ৩ মাস
১২. জন্মের প্রথম ৬ মাস শিশুকে কয় ঘণ্টা পরপর মায়ের বুকের দুধ দিতে হয়?
ক. ১-২ ঘণ্টা খ. ২-৩ ঘণ্টা গ. ৩-৪ ঘণ্টা ঘ. ৪-৫ ঘণ্টা
১৩. কত মাস বয়স থেকে শিশুকে পারিবারিক খাবার দিতে হয়?
ক. ৫-৬ মাস খ. ৬-৭ মাস গ. ৭-৮ ঘ. ৮-৯ মাস
১৪. শিশুকে কত বছর বয়স থেকে নিজে নিজে খেতে উত্সাহ দিতে হয়?
ক. ১ বছর খ. ২ বছর গ. ৩ বছর ঘ. ৪ বছর
১৫. ৪ থেকে ৬ বছর বয়সের শিশুদের দিনে কতবার পুষ্টিযুক্ত খাবার দিতে হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৬. শিশুদের বেশি ওজন সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে কত শতাব্দীতে?
ক. চতুর্দশ খ. অষ্টাদশ গ. ঊনবিংশ ঘ. একবিংশ
১৭. কারও শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কী বলে?
ক. মোটা খ. ভারী গ. মেদ ঘ. ওজনাধিক্য
১৮. ওজন বাড়ানোর জন্য সবজি, মাছ, মাংস ইত্যাদি কী দিয়ে রান্না করতে হবে?
ক. বেশি তেল খ. কম তেল গ. অল্প ঘি ঘ. সামান্য চর্বি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৮
৫. ক ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক।
সহকারী শিক্ষক