বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১৯. মেনু দেখে খাওয়ার আগ্রহ জন্মে কখন?
ক. মেনুতে দামি খাবার থাকলে খ. মেনুতে পুষ্টিসমৃদ্ধ খাবার থাকলে
গ. মেনু পছন্দমতো হলে ঘ. মেনু ইচ্ছেমতো হলে
২০. খাদ্যের বাহ্যিক উপস্থাপনা আকর্ষণীয় হতে হয় কেন?
ক. খাওয়ার আগ্রহ রক্ষার জন্য খ. খাওয়ার মান রক্ষার জন্য
গ. খাওয়ার পুষ্টি রক্ষার জন্য ঘ. খাওয়ার স্বাদ রক্ষার জন্য
২১. শিশুর শরীরের ওজন কম হলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?
ক. কর্মশক্তি বেড়ে যাওয়া খ. রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে যাওয়া
গ. রক্তচাপ বেড়ে যাওয়া ঘ. মেধাশক্তি কম হওয়া
২২. ৪ থেকে ৬ বছর বয়সের শিশুদের কী বলে অভিহিত করা হয়?
ক. প্রাক্-বিদ্যালয়গামী শিশু খ. প্রাথমিক বিদ্যালয়গামী শিশু
গ. বিদ্যালয়গামী শিশু ঘ. কিন্ডারগার্টেনগামী শিশু
২৩. শিশুদের দাঁত ও হাড় গঠনের জন্য কোন ভিটামিনটি গুরুত্বপূর্ণ?
ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’ গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’
২৪. প্রাক্-বিদ্যালয়গামী শিশুরা কীভাবে শরীরে শক্তি খরচ করে?
ক. খেলাধুলা করে খ. নেচেগেয়ে গ. মারামারি করে ঘ. টিভি দেখে
২৫. পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে তুমি কী করবে?
ক. ফাস্ট ফুড খাবে খ. ঘরে তৈরি খাবার খাবে
গ. তেলযুক্ত খাবার খাবে ঘ. বাইরের খাবার খাবে।
অধ্যায়-৯
১. কোয়াশিয়রকরের অপর নাম কী?
ক. গা ফোলা রোগ খ. হাড্ডিসার রোগ গ. চিলোসিস ঘ. রিকেট
২. ভিটামিন বি১-এর অপর নাম কী?
ক. রিবোফ্লাভিন খ. থায়ামিন গ. নায়াসিন ঘ. ফলিক অ্যাসিড
৩. সাধারণত কয় বছর বয়সে শিশুরা কোয়াশিয়রকরে আক্রান্ত হয়?
ক. ১-২ বছর খ. ১-৩ বছর গ. ১-৪ বছর ঘ. ১-৫ বছর
৪. কোন পুষ্টি উপাদানের অভাবে গা ফোলা রোগ দেখা দেয়?
ক. আয়োডিন খ. ক্যালসিয়াম গ. প্রোটিন ঘ. লৌহ
৫. কয় বছর বয়সে শিশুদের হাড্ডিসার রোগ দেখা দেয়?
ক. ১ বছর খ. ২ বছর গ. ৩ বছর ঘ. ৪ বছর
৬. হাড্ডিসার রোগের অন্য নাম কী?
ক. কোয়াশিয়রকর খ. বিউটি স্পট
গ. ম্যারাসমাস রোগ ঘ. অ্যাসিওমাইসিন
৭. ম্যারাসমাস রোগে শিশুদের শরীরের ওজন কতভাগ কমে যায়?
ক. ৩০ ভাগ খ. ৪০ ভাগ গ. ৫০ ভাগ ঘ. ৬০ ভাগ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৮
১৯. গ ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. খ।
অধ্যায়-৯
১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ।
সহকারী শিক্ষক