গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৯

৮. কত মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ দিতে হয়?

ক. ৪ মাস খ. ৫ মাস গ. ৬ মাস ঘ. ৭ মাস

৯. ডায়রিয়া হলে শিশুকে কী খাওয়াতে হয়?

ক. ফলের রস খ. ডাবের পানি গ. স্যালাইন ঘ. ভাতের মাড়

১০. চোখের বিভিন্ন রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

ক. ভিটামিন-এ খ. ভিটামিন-বি গ. ভিটামিন-সি ঘ. ভিটামিন-ডি

১১. রাতকানা রোগে আক্রান্ত শিশু কখন দেখতে পায় না?

ক. ভোরবেলা খ. মধ্যরাতে গ. রাতের বেলা ঘ. বিকেলে

১২. কোন রঙের শাকসবজিতে ভিটামিন ‘এ’ পাওয়া যায়?

ক. সবুজ ও কমলা খ. সবুজ ও হলুদ

গ. হলুদ ও কমলা ঘ. কমলা ও লাল

১৩. রিকেট রোগ সাধারণত কাদের হয়?

ক. বড়দের খ. ছোটদের গ. বৃদ্ধদের ঘ. নারীদের

১৪. অস্টিওম্যালেসিয়া সাধারণত কাদের হয়?

ক. ছোটদের খ. বৃদ্ধদের গ. বড়দের ঘ. নারীদের

১৫. রক্তস্বল্পতা কোন পুষ্টি উপাদানের অভাবে দেখা দেয়?

ক. আয়োডিন খ. লৌহ গ. ক্যালসিয়াম ঘ. ভিটামিন ‘সি’

১৬. ভিটামিন-ডি ও ক্যালসিয়ামের অভাবে শিশুদের কী রোগ হয়?

ক. রিকেট খ. অস্টিওম্যালেসিয়া গ. স্কার্ভি ঘ. ম্যারাসমাস

১৭. কোয়াশিয়রকর রোগ দেখা দেয় কেন?

ক. ক্যালরির অভাবে খ. ক্যালসিয়ামের অভাবে

গ. প্রোটিনের অভাবে ঘ. আয়োডিনের অভাবে

১৮. শিশুদের স্বাভাবিক ওজন বৃদ্ধি ব্যাহত হয় কিসের অভাবে?

ক. ভিটামিন ‘এ’-এর অভাবে খ. ভিটামিন ‘সি’-এর অভাবে

গ. প্রোটিনের অভাবে ঘ. ভিটামিন ‘ডি’-এর অভাবে।

 অধ্যায়-১০

১. কোন অঞ্চলের মানুষের স্বাভাবিক তাপশক্তি বজায় রাখার জন্য অতিরিক্ত শক্তির দরকার হয়?

ক. বর্ষাপ্রধান অঞ্চলের খ. গ্রীষ্মপ্রধান অঞ্চলের

গ. শীতপ্রধান অঞ্চলের ঘ. বসন্তপ্রধান অঞ্চলের

২. পিঠা ও কেক কোন উত্সবের খাবার?

ক. জন্মদিন খ. বিবাহ উত্সব গ. পিকনিক ঘ. বন্ধুর জন্মদিন

৩. খাবার পরিবেশনপদ্ধতি কয় ধরনের?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৪. ট্রে-তে খাবার পরিবেশন কোথায় দেখা যায়?

ক. ক্যাফেটারিয়াতে খ. বিয়ে গ. বাত্সরিক উত্সব ঘ. অফিশিয়াল পার্টি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

 সঠিক উত্তরটি মিলিয়ে নাও

গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর

অধ্যায়-৯

৮. গ ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. গ।

অধ্যায়-১০

১. গ ২. ক ৩. ক ৪. ক।

সহকারী শিক্ষক