গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
৫. বুফে পরিবেশন পদ্ধতিকে কী বলা হয়?
ক. স্ব পরিবেশন খ. ট্রে পরিবেশন গ. প্যাকেট ঘ. স্ন্যাকস
৬. অন্ত্রনালির প্রদাহ কোথায় দেখা দেয়?
ক. পাকস্থলীতে খ. কিডনিতে গ. লিভারে ঘ. বৃক্কে
৭. ইথোফেন কী?
ক. একধরনের জৈব পদার্থ খ. একধরনের অজৈব পদার্থ
গ. বালাইনাশক ঘ. একধরনের রাসায়নিক পদার্থ
৮. অপরিণত অবস্থায় ফল পাকানোর জন্য কী ব্যবহার করা হয়?
ক. কার্বাইড খ. হাইড্রোজ গ. ইউরিয়া ঘ. ফরমালিন
৯. ছাত্রাবাসের খাবার পরিবেশনা পদ্ধতি কেমন?
ক. টেবিল সার্ভিস খ. বুফে সার্ভিস
গ. পাস-অন সার্ভিস ঘ. ট্রে সার্ভিস
১০. হাসপাতালের খাবার পরিবেশনা পদ্ধতি কেমন?
ক. পাস-অন সার্ভিস খ. টেবিল সার্ভিস গ. বুফে সার্ভিস ঘ. ট্রে সার্ভিস
১১. হোটেল ও পুনর্বাসনকেন্দ্রের খাবার পরিবেশনার প্রকৃতি কেমন?
ক. পরিচালকের মাধ্যমে পরিবেশন
খ. প্যাকেট পরিবেশন
গ. ট্রে সার্ভিস ঘ. পাস-অন সার্ভিস
১২. আজ দীপার জন্মদিন। তার জন্মদিন পালনের জন্য কী ধরনের খাবারের ব্যবস্থা করা হবে?
ক. কেক খ. খাসির রেজালা গ. বিরিয়ানি ঘ. সন্দেশ
১৩. খাদ্য প্রক্রিয়াজাতকরণের মূল উদ্দেশ্য কী?
ক. মৌসুমের খাদ্য মৌসুমে ব্যবহার করা
খ. অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করা
গ. ওষুধ তৈরি করা ঘ. খাদ্য উদ্বৃত্ত থেকে যাওয়া
১৪. পরিকল্পিত খাদ্যসামগ্রী আনুষ্ঠানিক পদ্ধতিতে পরিবেশন করা হয়—
i. প্রীতিভোজে ii. বনভোজনে iii. সেমিনারে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১৫. পরিবারের সুষম খাদ্য ব্যবস্থাপনা বলতে বোঝায়—
i. যথাযথ খাদ্যতালিকা তৈরি করা
ii. তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী নির্বাচন করা
iii. তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী ক্রয়ের চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামী ২৮ সেপ্টেম্বর

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১০
৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ।
সহকারী শিক্ষক