অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। জীবাণুনাশক দ্রব্য নিচের কোনটি?
ক. গজ খ. স্টিকিং গ. স্পিরিট ঘ. ব্যান্ডেজ।
উত্তর: গ. স্পিরিট
২। পরিবারের উদ্দেশ্যই হলো সদস্যদের—
i. চাহিদা পূরণ ii. লক্ষ্য অর্জন iii. নিরাপত্তাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii. উত্তর: ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গরমের দিনে রাতুল সুস্থ শরীরে খাওয়া-দাওয়া করে স্কুলে আসে। দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই বিদ্যালয়ে। ব্যবহারিক ক্লাস করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় রাতুল। ক্লাসের অন্য ছাত্ররা এসে ভিড় জমায়। রাতুলের বন্ধু রনি ছাত্রদের ভিড় করতে মানা করে।
৩। রাতুলের অজ্ঞান হওয়ার কারণ কী?
ক. ক্ষুধা খ. গরম গ. জ্বর ঘ. ভয়
উত্তর: খ. গরম
৪। রাতুলের জন্য রনির করণীয়—
i. চিত করে শুইয়ে দেওয়া ii. বাতাসের ব্যবস্থা করা
iii. চোখে-মুখে পানির ঝাপটা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫। ডুবে যাওয়া ব্যক্তির কোথায় চাপ দিতে হয়?
ক. হাত ও পায়ে খ. গলা ও ঘাড়ে
গ. কাঁধ ও বাহুতে ঘ. পেট ও বুকে
উত্তর: ঘ. পেট ও বুকে
৬। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আরেক নাম কী?
ক. অজ্ঞান হওয়া খ. তড়িতাহত হওয়া গ. রক্তশূন্য হওয়া ঘ. শক্ত হওয়া
উত্তর: খ. তড়িতাহত হওয়া
৭। বিদ্যুতের তার কখন ছিঁড়ে যেতে পারে?
ক. লোডশেডিংয়ের সময় খ. ঝড়ের সময়
গ. বিদ্যুৎ আসার সময় ঘ. পাখা ঘোরার সময়।
উত্তর: খ. ঝড়ের সময়
৮। কেউ তড়িতাহত হলে কী বন্ধ করে দিতে হবে?
ক. বেড সুইচ খ. বাতির সুইচ
গ. পাখার সুইচ ঘ. মেইন সুইচ
উত্তর: ঘ. মেইন সুইচ
৯। প্রাথমিক চিকিৎসা দিতে হয় কেন?
ক. আহত ব্যক্তির অবস্থার উন্নতির জন্য খ. আহত ব্যক্তির নিরাপদ ঘুমের জন্য গ. আহত ব্যক্তির জ্ঞান ফেরানোর জন্য ঘ. আহত ব্যক্তির মন রক্ষার জন্য
উত্তর: ক. আহত ব্যক্তির অবস্থার উন্নতির জন্য
১০। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা হয় এমন বাক্সের নাম কী?
ক. ফার্স্টএইড বক্স খ. স্টার্টএইড বক্স
গ. মাস্টএইড বক্স ঘ. জাস্টএইড বক্স।
উত্তর: ক. ফার্স্টএইড বক্স
১১। কাপড়ে আগুন লাগলে খুলতে না পারলে কোথায় গড়াগড়ি করবে?
ক. মাটিতে খ. পানিতে গ. বিছানায় ঘ. সোফায়
উত্তর: ক. মাটিতে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল