গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১১
১৮. রন্ধনকারীর হাতে কী ব্যবহার করা ভালো?
ক. কাপড় খ. তেল গ. চুড়ি ঘ. গ্লাভস।
১৯. রান্নার সময় হাত ধোয়ার পর মুছে ফেলার জন্য কী ব্যবহার করতে হয়?
ক. নির্দিষ্ট গামছা খ. পরিধেয় পোশাক
গ. পুরোনো ন্যাকড়া ঘ. নতুন কাপড়
২০. রান্নাঘরে কাজের সময় পরিধেয় পোশাক ময়লামুক্ত রাখার জন্য কী ব্যবহার করতে হয়?
ক. আলগা কাপড় খ. বড় গামছা
গ. কিচেন অ্যাপ্রোন ঘ. কিচেন টাওয়েল
২১. খাদ্যের ভিটামিন ও খনিজ লবণের অপচয় হয় না কোন প্রক্রিয়ায় রান্না করলে?
ক. ভাপে সেদ্ধ করে খ. ফুটিয়ে সেদ্ধ করে
গ. ডুবো তেলে ভেজে ঘ. মৃদু তাপে সেদ্ধ করে
২২. রান্নার অন্যতম উদ্দেশ্য নিচের কোনটি?
ক. খাদ্যকে সহজপাচ্য করা খ. খাদ্যকে মুখরোচক করা
গ. খাদ্যকে নরম করা ঘ. খাদ্যকে সেদ্ধ করা
২৩. রান্নার কোন পদ্ধতিতে খাদ্য সঠিকভাবে সেদ্ধ হয়?
ক. ফুটিয়ে সেদ্ধ খ. মৃদু তাপে সেদ্ধ
গ. ভাপে সেদ্ধ ঘ. ডুবো তেলে ভাজা।

অধ্যায়-১২
১. নিটিং প্রক্রিয়ার মূল উপকরণ কী?
ক. তন্তু খ. রং গ. তুলা ঘ. সুতা
২. বুনন-প্রক্রিয়ায় যে যন্ত্রের সাহায্যে বস্ত্র উত্পাদন করা হয় তাকে কী বলে?
ক. হ্যাডেল খ. ট্রেডেল গ. শানা ঘ. তাঁত
৩. বস্ত্র উত্পাদনের জন্য একগুচ্ছ তন্তুকে পাক বা মোচড় দিয়ে একত্রে সন্নিবেশ করে যা তৈরি করা হয় তাকে কী বলে?
ক. তন্তু খ. রং গ. সুতা ঘ. তুলা
৪. লিনেন সুতার ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি প্রয়োগ করা হয় না?
ক. স্লাইভার খ. কম্বিং গ. কার্ডিং ঘ. রিলিং
৫. কয়েকটি তন্তুকে একত্র করা ও মোচড়ানোকে কী বলা হয়?
ক. থ্রোয়িং খ. কম্বিং গ. স্নাইভার ঘ. রোভিং
৬. বুনন-প্রক্রিয়ায় বস্ত্র উত্পাদন করা হয় যে যন্ত্রে, তার নাম—
ক. রিলিং খ. তাঁত গ. কম্বিং ঘ. রোভিং
৭. তাঁতের সাহায্যে টানা ও পড়েন সুতার পারস্পরিক সমকৌণিক বন্ধনকে কী বলে?
ক. নিটিং খ. ফেল্টিং গ. বুনন ঘ. বন্ডিং।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১১
১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক ২৩. ক।
অধ্যায়-১২
১. ঘ ২. ঘ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. গ।
সহকারী শিক্ষক