গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১২
৮. কোন ধরনের বুনন-পদ্ধতি একটি পড়েন সুতা একটি টানা সুতার ওপর নিচ দিয়ে অতিক্রম করে?
ক. টুইল বুনন খ. সাটিন বুনন গ. স্যাটিন বুনন ঘ. সাদাসিধে বুনন
৯. কোন ধরনের বুননে টানা ও পড়েন সুতাগুলো খুব কাছাকাছি অবস্থান করে?
ক. সাটিন বুনন খ. স্যাটিন বুনন গ. সাদাসিধে বুনন ঘ. টুইল বুনন
১০. যে বুননে পড়েন সুতা টানা সুতার মধ্য দিয়ে এমনভাবে চলাচল করে যে কাপড়ের উপরিভাগে কোনাকুনি একটি ভাব ফুটে ওঠে, তাকে কী বলে?
ক. সাদাসিধে বুনন খ. তেরছা বুনন গ. সাটিন বুনন ঘ. স্যাটিন বুনন
১১. সুতার মূল উপাদান কী?
ক. তন্তু খ. রং গ. তুলা ঘ. পানি
১২. সুতা তৈরির জন্য কমপক্ষে কত ইঞ্চি দৈর্ঘ্যের আঁশ ব্যবহূত হয়?
ক. র্২র্ খ. ১.র্৫র্ গ. র্১র্ ঘ. .র্৫র্
১৩. ফ্ল্যাক্স তন্তুর ক্ষেত্রে সুতা তৈরির ১ম পর্যায়ের নাম কী?
ক. কম্বিং খ. কার্ডিং গ. হেকলিং ঘ. স্পিনিং
১৪. সুতা তৈরির দ্বিতীয় পর্যায়ের নাম কী?
ক. কম্বিং খ. কার্ডিং গ. হেকলিং ঘ. স্পিনিং
১৫. রেশমের কয়েকটি লম্বা তন্তু একত্রে পেঁচিয়ে রাখাকে কী বলে?
ক. কম্বিং খ. হেকলিং গ. রিলিং ঘ. স্পিনিং
১৬. তন্তু থেকে সুতা তৈরির সর্বশেষ পর্যায়ের নাম কী?
ক. কম্বিং খ. হেকলিং গ. রিলিং ঘ. স্পিনিং
১৭. বস্ত্র উত্পাদনের সবচেয়ে প্রচলিত পদ্ধতি কী?
ক. বুনন খ. স্পিনিং গ. পীড়ন ঘ. রিলিং
১৮. তাঁতের মধ্যে লম্বালম্বি সাজানো এক সেট সুতাকে কী বলে?
ক. টানা খ. পড়েন গ. ওয়েফট ঘ. ওয়েট
১৯. মৌলিক বুননকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
ক. ৪ খ. ৩ গ. ২ ঘ. ১
২০. বস্ত্র বয়ন-পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ বুননের নাম কী?
ক. সাদাসিধে খ. টুইল গ. সাটিন ঘ. স্যাটিন।

অধ্যায়-১৩
১. পরিবারের সদস্যদের পোশাক-পরিচ্ছদ নির্বাচনে প্রথম কী প্রসঙ্গ আসে?
ক. বয়স খ. ব্যয় ঘ. আয় ঘ. পেশা
২. কাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম?
ক. শিশুদের খ. তরুণদের গ. বৃদ্ধদের ঘ. যুবকদের
৩. ছোটবেলায় আমাদের পোশাক নির্বাচন করেন কে?
ক. ভাইবোন খ. বাবা-মা গ. দাদা-দাদি ঘ. নানা-নানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১২
৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ক।
অধ্যায়-১৩
১. গ ২. ক ৩. খ।
সহকারী শিক্ষক