গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১৩
৪. কাদের শরীর খুবই স্পর্শকাতর?
ক. কিশোরদের খ. কিশোরীদের গ. বৃদ্ধদের ঘ. নবজাতকদের
৫. কোন বয়সে পোশাকের চাহিদা কমে যায়?
ক. শিশু খ. কিশোর গ. যুবক ঘ. বৃদ্ধ
৬. কাদের পেশায় ইউনিফর্ম আছে?
ক. পাইলট খ. মুচি গ. নাপিত ঘ. ব্যবসায়ী
৭. প্যান্ট, শার্ট পরিধান করা কাদের রীতিনীতি?
ক. বাঙালি নারীদের খ. পাহাড়ি নারীদের
গ. মণিপুরি নারীদের ঘ. পাশ্চাত্য নারীদের
৮. কোন বয়সের পোশাক-পরিচ্ছদ নির্বাচনে নিজস্ব পছন্দ-অপছন্দ গড়ে ওঠে?
ক. বৃদ্ধ বয়সের খ. যুবক বয়সের
গ. কিশোর বয়সের ঘ. প্রৌঢ় বয়সের
৯. বাংলাদেশের ঋতুর সংখ্যা কয়টি?
ক. ৫টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৭টি
১০. কতটি ঋতুকে প্রধান্য দিয়ে আমরা পোশাক নির্বাচন করি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১. পশমি কাপড়ের প্রয়োজন হয় কোন ঋতুতে?
ক. গ্রীষ্ম খ. শরত্ গ. শীত ঘ. বসন্ত
১২. কোন বস্ত্রের দাম কম?
ক. জর্জেট খ. সুতি গ. নাইলন ঘ. পলিয়েস্টার
১৩. বাংলাদেশের নারীরা কী পরিধান করেন?
ক. শাড়ি, লুঙ্গি, কামিজ, খ. শাড়ি, সালোয়ার, কামিজ
গ. শাড়ি, ব্লাউজ, লুঙ্গি ঘ. লুঙ্গি, সালোয়ার, কামিজ
১৪. চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চাকমা নারীরা কী পরিধান করেন?
ক. শাড়ি ও ব্লাউজ খ. সালোয়ার ও কামিজ
গ. লুঙ্গি ও কামিজ ঘ. লুঙ্গি ও ব্লাউজ
১৫. মণিপুরি নারীদের লুঙ্গির মতো পোশাককে কী বলে?
ক. ফনেক খ. লামা গ. ওয়াং ঘ. লাহিনী
১৭. গ্রীষ্মকালে সুতি কাপড় বেশি উপযোগী কেন?
ক. ঘামে নষ্ট হয়ে যায় বলে খ. পাতলা ও আরামদায়ক বলে
গ. তাপে নষ্ট হয়ে যায় বলে ঘ. বেশ গরম অনুভূত হয় বলে
১৮. কোন ধরনের পেশায় পোশাক নির্বাচনে সিদ্ধান্তের প্রয়োজন নেই?
ক. যেসব পেশায় উচ্চ বেতন রয়েছে
খ. যেসব পেশায় প্রচুর অবসর রয়েছে
গ. যেসব পেশায় প্রচুর পরিশ্রম রয়েছে
ঘ. যেসব পেশায় নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১৩
৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ।
সহকারী শিক্ষক