বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
১৯. কোন সমাজে সব পরিবারেই পোশাক গুরুত্বপূর্ণ?
ক. প্রাচীন খ. সভ্য গ. গারো ঘ. চাকমা
২০. পরিবারের বস্ত্রের প্রয়োজন ভিন্ন ভিন্ন হয় কেন?
ক. স্থানের পার্থক্যে খ. আকারের পার্থক্যে
গ. সামর্থ্যের পার্থক্যে ঘ. সংস্কৃতির পার্থক্যে
২১. পোশাক নির্বাচনে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হয় কেন?
ক. সামাজিক মূল্যবোধের জন্য খ. স্বাধীনতার চেতনার জন্য
গ. ব্যক্তিত্ব বিকাশের জন্য ঘ. গণতান্ত্রিক মানসিকতার জন্য
২২. পোশাক উত্পত্তির প্রধান উদ্দেশ্য কী?
ক. প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়া
খ. সামাজিক জীবনে মিশে যাওয়া
গ. পারিবারিক জীবনে শালীন থাকা
ঘ. ব্যক্তিগত জীবনে মর্যাদাশীল থাকা।
অধ্যায়-১৪
১. স্টিচিং কী?
ক. মেশিনে করা সূক্ষ্ম সেলাই খ. সেলাইয়ে ব্যবহূত সুতার রং
গ. সেলাইয়ের মান ও প্রকৃতি ঘ. সেলাইয়ের কাপড়ে ব্যবহূত সুতা
২. তৈরি পোশাকের সেলাইয়ের বাইরের অংশে যে সেলাই থাকে, তাকে কী বলে?
ক. থ্রেড লকিং খ. ওভার ল্যাপিং
গ. ক্লথ লকিং ঘ. ওভার লকিং
৩. পোশাকের স্থায়িত্ব নির্ভর করে কিসের ওপর?
ক. পাকা রঙের ওপর খ. পোশাকের সৌন্দর্যের ওপর
গ. পোশাকের স্টিচিংয়ের ওপর ঘ. রঙিন নকশার ওপর
৪. পোশাকের ফিনিশিং মূল্যায়নের জন্য কী পর্যবেক্ষণ করতে হয়?
ক. সুতা খ. নকশা গ. মাপ ঘ. লেবেল
৫. বড় বড় দোকানে বছরে কতবার মূল্য হ্রাস পোশাক বিক্রি করা হয়?
ক. ২-১ বার খ. ৩-৪ বার গ. ৫-৬ বার ঘ. ৬-৭ বার
৬. পোশাকের যেসব স্থানে চাপ পড়ে, সেখানে কয়বার সেলাই দিতে হয়?
ক. একবার খ. দুবার গ. তিনবার ঘ. চারবার
৭. পোশাকের ওড়নার ধারের সেলাইয়ের নাম কী?
ক. ডাল সেলাই খ. পড়েন সেলাই গ. হেম সেলাই ঘ. টানা সেলাই
৮. ফিনিশিং কী?
ক. পোশাকের বর্ণের সৌন্দর্য খ. পোশাকের নকশার সৌন্দর্য
গ. পোশাকের সামগ্রিক সৌন্দর্য ঘ. পোশাকের ধরনের সৌন্দর্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১৩
১৯. খ ২০. গ ২১. গ ২২. ক।
অধ্যায়-১৪
১. গ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ।
সহকারী শিক্ষক