গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৪
৯. ফিটিং কী?
ক. ঢিলেঢালা পোশাক খ. আঁটসাঁট পোশাক
গ. গায়ের সঙ্গে লেগে থাকা পোশাক ঘ. মানানসই পোশাক
১০. বাজারে বিভিন্ন ডিজাইনের কী পাওয়া যায়?
ক. স্কুলের পোশাক খ. তৈরি পোশাক
গ. আদালতের পোশাক ঘ. হাসপাতালের পোশাক
১১. পোশাকের রঙের সঙ্গে কিসের রং মানানসই হতে হয়?
ক. সুতার খ. শরীরের গ. চোখের ঘ. চুলের
১২. পোশাকের লেবেল থেকে কী মূল্যায়ন করা যায়?
ক. স্টিচিং খ. লেবেলিং গ. ফিনিশিং ঘ. ফিটিং
১৩. উন্নত স্টিচিংয়ের ক্ষেত্রে সেলাইয়ের সুতা কীরূপ হবে?
ক. মোড়ানো হবে খ. পাকবিশিষ্ট হবে গ. মজবুত হবে ঘ. হালকা হবে
১৪. উন্নত স্টিচিংয়ে সুতার রং কীরূপ হবে?
ক. মানানসই খ. হালকা গ. পাকা ঘ. সাদা
১৫. কোনটি পোশাক পরিধানের উদ্দেশ্য?
ক. সৌন্দর্য খ. আভিজাত্য গ. শালীনতা ঘ. সামাজিকতা
১৬. পোশাকের সামগ্রিক সৌন্দর্য কীভাবে বিবেচনা হয়?
ক. চমত্কার ফিনিশিংয়ের মাধ্যমে খ. চমত্কার স্টিচিংয়ের মাধ্যমে
গ. চমত্কার লেবেলিংয়ের মাধ্যমে ঘ. চমত্কার ফিটিংয়ের মাধ্যমে
১৭. পোশাকের মূল্য যাচাই করতে পরামর্শ করবে—
i. বাবার সঙ্গে ii. ভাইয়ের সঙ্গে iii. অভিজ্ঞজনের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
অধ্যায়-১৫
১. বস্ত্র থেকে কী তৈরি হয়?
ক. পোশাক খ. সুতা গ. তন্তু ঘ. তাঁত
২. ড্রাফটিং করা হয় কখন?
ক. বস্ত্র ক্রয়ের আগে খ. বস্ত্র কাটার আগে
গ. পোশাক তৈরির পর ঘ. পোশাক ক্রয়ের সময়
৩. ছাঁটার আগে কাপড় প্রস্তুত করে নিলে পোশাক কী হওয়ার ভয় থাকে না?
ক. বড় খ. ছোট গ. বাঁকা ঘ. অসুন্দর
৪. ছাঁটার আগে কয় পদ্ধতিতে কাপড় প্রস্তুত করা হয়?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৫. কাপড় সংকুচিত করার জন্য কয় ঘণ্টা ডুবিয়ে রাখতে হয়?
ক. ৫-১ ঘণ্টা খ. ৬-৭ ঘণ্টা গ. ৭-৮ ঘণ্টা ঘ. ৮-৯ ঘণ্টা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১৪
৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. গ।
অধ্যায়-১৫
১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ।
সহকারী শিক্ষক