বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৫
৬. তাড়াতাড়ি সংকুচিত করার জন্য কাপড়কে গরম ও ঠান্ডা পানিতে পরপর কয় বার ডোবাতে হয়?
ক. ৫-৬ বার খ. ৬-৭ বার গ. ৭-৮ বার ঘ. ৮-৯ বার
৭. কাপড়ের রং পাকা না হলে এক গজ কাপড়ে কত মুঠো লবণ দিয়ে পাকা করতে হয়?
ক. এক মুঠো খ. দুই মুঠো গ. তিন মুঠো ঘ. চার মুঠো
৮. কী ভেদে দেহের বিভিন্ন অংশের মাপ নেওয়া হয়?
ক. শরীরভেদে খ. পোশাকভেদে গ. ওজনভেদে ঘ. চাহিদাভেদে
৯. যেকোনো পোশাকেই কোমরের মাপ নেওয়ার সময় ফিতার নিচে কয়টি আঙুল বিছিয়ে রাখতে হয়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১০. সেলাইয়ের সরঞ্জাম কোনটি?
ক. কাঁচি খ. ক্লিপ গ. হ্যাঙার ঘ. ব্রাশ
১১. পোশাক তৈরির আগে কাপড় ধুয়ে নিতে হয় কেন?
ক. ফাঁক ঠিক করা জন্য খ. সেলাই ঠিক করার জন্য
গ. ভাঁজ ঠিক করার জন্য ঘ. প্রসারণ ঠিক করার জন্য
১২. বস্ত্র তৈরির সময় কাপড়ের কোন দিকে ইস্ত্রি করতে হয়?
ক. নিচের দিকে খ. উল্টো দিকে গ. সোজা দিকে ঘ. ওপরের দিকে
১৩. ফিটিং পোশাক তৈরির অন্যতম শর্ত কোনটি?
ক. দেহের সঠিক যত্ন নেওয়া খ. দেহের সঠিক ছবি তোলা
গ. দেহের সঠিক মাপ নেওয়া ঘ. দেহের সঠিক ওজন নেওয়া
১৪. মাপার সময় ফিতা কেমন করে ধরা উচিত?
ক. সোজা করে খ. বাঁকা করে গ. আড়আড়ি করে ঘ. নরম করে
১৫. কোন বিন্দুকে কেন্দ্র করে গলার মাপ নিতে হয়?
ক. মেরুদণ্ডের মধ্যবিন্দুকে খ. ঘাড়ের মধ্যবিন্দুকে
গ. গলার মধ্যবিন্দুকে ঘ. কাঁধের মধ্যবিন্দুকে
১৬. কাপড় ছাঁটার সময় কোন কৌশল অবলম্বন করা দরকার?
ক. বুননের কৌশল খ. সেলাইয়ের কৌশল
গ. মাপের কৌশল ঘ. ভাঁজের কৌশল
১৭. কীভাবে কাপড় প্রস্তুত করলে পোশাক ছোট হওয়ার ভয় থাকে না?
ক. সংকুচিত করে খ. প্রসারিত করে গ. ভাঁজ করে ঘ. ছাঁটাই করে
১৮. কী জাতীয় কাপড় পোশাক প্রস্তুতের আগে সংকুচিত করা হয়?
ক. যেসব কাপড় পানিতে ভেজানো যায় না
খ. যেসব কাপড় পানিতে ভেজানো যায়
গ. যেসব কাপড় ইস্ত্রি করা যায় ঘ. যেসব কাপড় ইস্ত্রি করা যায় না
১৯. সংকুচিত করার পর কাপড়ের ধার সোজা করতে হয় কীভাবে?
ক. টেবিলের ওপর বিছিয়ে দুই দিকে টেনে খ. মেঝেতে একদিন রেখে
গ. ভালো করে রোদে শুকিয়ে ঘ. টেবিলের ওপর বিছিয়ে ইস্ত্রি করে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গার্হস্থ্য বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১৫
৬. ক ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক।
সহকারী শিক্ষক