গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

অধ্যায়-৩
১৩। নাড়ির গতি বেড়ে যায়—
i. ব্যায়াম করলে
ii. স্নায়বিক আঘাতে
iii. রক্তক্ষরণ হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। কাদের নাড়ির গতি সবচেয়ে কম?
ক. কিশোর-কিশোরী খ. শিশু
গ. প্রাপ্তবয়স্ক মহিলা
ঘ. প্রাপ্তবয়স্ক পুরুষ
১৫। রোগীর দ্রুত আরোগ্য লাভের জন্য কাদের সহযোগিতা একান্ত প্রয়োজন?
ক. মায়ের খ. বাবার
গ. নার্সদের
ঘ. পরিবারের সব সদস্যের
১৬। পথ্য নির্বাচনে রোগীর কোন দিকে বিশেষ নজর দিতে হয়?
ক. পরিপাক শক্তি
খ. রোগের তীব্রতা
গ. রুচি ঘ. বয়স
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আশফিক হাসান একজন সচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও একদিন হঠাত্ তাঁর ডায়াবেটিস ও কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিত্সকের শরণাপন্ন হলে তাঁকে ওষুধ খাওয়ার পাশাপাশি একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়। পুষ্টি বিশেষজ্ঞ আশফিক হাসানকে পথ্যের একটি বিশেষ চার্ট দিলেন এবং তা অনুসরণ করে চলতে বললেন।
১৭। কিডনি রোগে প্রোটিনের পরিমাণ কী রাখতে হয়?
ক. কমাতে হয়
খ. বাড়াতে হয়
গ. নিয়ন্ত্রণ করতে হয়
ঘ. ইচ্ছেমতো গ্রহণ করা যায়
১৮। ডায়াবেটিসের জন্য পুষ্টি বিশেষজ্ঞ আশফিক হাসানকে কোন জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে বললেন?
ক. কার্বোহাইড্রেট-জাতীয়
খ. প্রোটিন-জাতীয়
গ. ফ্যাট-জাতীয়
ঘ. ভিটামিন-জাতীয়
১৯। পুষ্টি বিশেষজ্ঞ আশফিক হাসানের পথ্য নির্বাচনে যে বিষয়গুলো বিবেচনা করেন—
i. রোগের আকৃতি ও তীব্রতা
ii. পরিপাক শক্তি
iii. রোগীর বয়স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। বেশি দুর্বল রোগীকে কী দিয়ে খাবার খাইয়ে দিতে হয়?
ক. ফিডিং কাপ দিয়ে
খ. ফিডিং গ্লাস দিয়ে
গ. হাত দিয়ে ঘ. নল দিয়ে
২১। স্বাভাবিক অবস্থায় কিশোর-কিশোরীর প্রতি মিনিটে নাড়ির স্পন্দন কত?
ক. ৫০-৬০ বার
খ. ৬০-৭০ বার
গ. ৭০-৮০ বার
ঘ. ৮০-৯০ বার
২২। গুরুতর অসুস্থ অবস্থায় রোগীর মনোবল ফিরিয়ে আনতে কী জোগাতে হয়?
ক. শক্তি খ. সাহস
গ. কর্মস্পৃহা ঘ. মনোযোগ
২৩। রোগীর সেবাশুশ্রূষা করতে হয়—
ক. ধৈর্যের সঙ্গে
খ. বিরক্তির সঙ্গে
গ. সহমর্মিতার সঙ্গে
ঘ. আন্তরিকতার সঙ্গে
২৪। রোগীর পোশাক হওয়া উচিত—
i. ঢিলেঢালা
ii. গাঢ় রঙের
iii. আরামদায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। রোগীর তাপমাত্রা দিনে কতবার রেকর্ড রাখতে হয়?
ক. দিনে দুইবার
খ. দিনে কয়েকবার
গ. দিনে তিনবার
ঘ. দিনে চারবার
সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা