গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-১
১। কোন সম্পদের সীমাবদ্ধতা সর্বজনীন?
ক. সময় খ. শক্তি গ. জ্ঞান ঘ. স্বাস্থ্য
২। নিচের কোন সম্পদটি অর্জনের জন্য অনুশীলনের প্রয়োজন হয়?
ক. সময় খ. শক্তি
গ. জ্ঞান ঘ. সুস্বাস্থ্য
৩। কোন সম্পদটিকে ইচ্ছামতো ব্যবহার করলে কাজে অনীহা ও বিরক্তির সৃষ্টি হয়?
ক. মনোভাব খ. মূল্যবোধ
গ. সময় ঘ. শক্তি
৪। সম্পদের কী সম্পর্কে একজন ব্যক্তির সঠিক ধারণার অভাব রয়েছে?
ক. ধরন খ. চাহিদা
গ. উপযোগ ঘ. সীমাবদ্ধতা
৫। নিচের কোনটি মানবীয় সম্পদের বৈশিষ্ট্য?
ক. ইহা স্পর্শ করা যায়
খ. ইহা হস্তান্তরযোগ্য
গ. ইহা পরিমাপ করা যায়
ঘ. ইহা পরিমাপ করা যায় না
৬। কাজের মানসিক তৃপ্তি কাজের স্পৃহাকে কী করে?
ক. বাড়িয়ে দেয় খ. কমিয়ে দেয়
গ. একই থাকে
ঘ. কাজের ইচ্ছা নষ্ট করে দেয়
৭। সময় তালিকা কেমন হওয়া উচিত?
ক. সহজ-সরল খ. নমনীয়
গ. বাঞ্ছনীয় ঘ. বাস্তবমুখী
৮। সময়কে যথাযথ ব্যবহার করে মানুষ যেভাবে অবদান রাখতে পারে—
i. ব্যক্তিগতভাবে ii. অর্থনৈতিকভাবে
iii. সামাজিকভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। পরিবারের বিভিন্ন কাজ সদস্যদের মধ্যে কীভাবে ভাগ করে দিতে হয়?
ক. বয়স অনুযায়ী খ. সময় অনুযায়ী
গ. জ্ঞান অনুযায়ী ঘ. স্থান অনুযায়ী
১০। আমাদের চাহিদার তুলনায় নিচের কোন সম্পদটি খুব সীমিত?
ক. সময় খ. শক্তি
গ. অর্থ ঘ. মূল্যবোধ
১১। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল কী?
ক. বাজেট খ. সময় তালিকা
গ. সম্পদের পরিকল্পনা
ঘ. শক্তি পরিকল্পনা
১২। পরিবারের অন্যতম ও প্রধান বস্তুগত সম্পদ কোনটি?
ক. সময় খ. শক্তি গ. অর্থ ঘ. জমিজমা
১৩। অর্থ পরিকল্পনা করার সময় কয়টি মূল বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৪। আয় ও ব্যয়ের অর্থ সমানভাবে মিলে গেলে তাকে কোন বাজেট বলে?
ক. সুষম বাজেট খ. অসম বাজেট
গ. উদ্বৃত্ত বাজেট ঘ. ঘাটতি বাজেট
১৫। নিচের কোনটি কাম্য বাজেট নয়?
ক. সুষম বাজেট খ. অসম বাজেট
গ. উদ্বৃত্ত বাজেট ঘ. ঘাটতি বাজেট
১৬। কোন বাজেট সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে কাজে লাগে?
ক. উদ্বৃত্ত বাজেট খ. ঘাটতি বাজেট
গ. সুষম বাজেট ঘ. অসম বাজেট
১৭। কোন বাজেটে পরিবারের ঋণের বোঝা বাড়ে?
ক. উদ্বৃত্ত বাজেট খ. ঘাটতি বাজেট
গ. সুষম বাজেট ঘ. অসম বাজেট
১৮। কোন সম্পদ ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়?
ক. যৌথ সম্পদ খ. একক সম্পদ
গ. রাষ্ট্রীয় সম্পদ
ঘ. পারিবারিক সম্পদ
১৯। যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম কোনটি?
ক. চিঠি খ. ইন্টারনেট
গ. টেলিফোন ঘ. মোবাইল
২০। কুয়ার চারদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাদের?
ক. মায়ের খ. বাবার
গ. সবার ঘ. বড়দের
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
গার্হস্থ্য বিজ্ঞান
অধ্যায়-১
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ