বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়
থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-১
২১। সবচেয়ে ভালো বাজেট কোনটি?
ক. সুষম বাজেট খ. অসম বাজেট
গ. উদ্বৃত্ত বাজেট ঘ. ঘাটতি বাজেট
২২। কাজ সহজীকরণ ও শ্রম লাঘবের উপায় কোনটি
i. বাড়ির সঠিক নকশা করা
ii. শ্রম বিভাজন করা
iii. ভারী কাজের পর হালকা
কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। কোন যৌথ সম্পদটি পরিষ্কার-রাখলে শরীর ও মন ভালো থাকে?
ক. কলতলা খ. কুয়া
গ. আঙিনা ঘ. টয়লেট
২৪। পরিষ্কারক ও জীবাণুনাশক দ্রব্য ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হয়—
ক. আঙিনা খ. গোসলখানা
গ. কলতলা ঘ. টেলিফোন
২৫. যাদের বেশি বাতাসের প্রয়োজন তারা বসবে—
ক. পাখা থেকে একটু দূরে
খ. পাখার সোজাসুজি
গ. পাখা থেকে দুই হাত দূরে
ঘ. পাখা থেকে তিন হাত দূরে
২৬। কী অনুযায়ী বাতির তীব্রতা
কমবেশি হয়?
ক. কাজ অনুযায়ী
খ. প্রকৃতি অনুযায়ী
গ. স্থান অনুযায়ী
ঘ. সময় অনুযায়ী
২৭। অর্থ পরিকল্পনা করা প্রয়োজন—
ক. চাহিদা পূরণ করার জন্য
খ. ব্যয় বৃদ্ধি করার জন্য
গ. সময় ব্যয় করার জন্য
ঘ. শক্তি ব্যয় করার জন্য
২৮। অর্থ পরিকল্পনা করার সময় আগে কী স্থির করে নিতে হয়?
ক. লক্ষ্য খ. অর্থ গ. বাজেট ঘ. সময়
২৯। পারিবারিক যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য প্রয়োজন—
ক. সদস্যদের ব্যক্তিগত স্বার্থত্যাগ
খ. সম্মিলিত প্রচেষ্টা
গ. অসহনশীলতা ঘ. সদিচ্ছা
৩০। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কাজ ভাগ করে দিলে কিসের সঙ্গে কাজ সমাপ্ত করা যায়?
ক. ধৈর্যের সঙ্গে
খ. কষ্টের সঙ্গে
গ. আগ্রহের সঙ্গে
ঘ. আত্মতৃপ্তির সঙ্গে
৩১। কীভাবে গুরুত্বপূর্ণ খবর পড়তে হয়?
ক. পৃষ্ঠা ভাগ করে নিয়ে
খ. বড়রা আগে পড়বে
গ. ছোটরা পরে পড়বে
ঘ. একজন জোরে পড়বে, অন্যরা শুনবে
৩২। কোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য গৃহসম্পদগুলো ব্যবহূত হয়—
i. সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে
ii. সংগঠন ও নিয়ন্ত্রণের মাধ্যমে
iii. মূল্যায়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
গার্হস্থ্য বিজ্ঞান
অধ্যায়-১
২১. গ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ঘ ৩২. ঘ