গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ ও ৩ 

প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১২। জীবাণুনাশক ব্যবহার করা হয় কেন?

ক. জীবাণুর সংক্রমণ এড়াতে খ. রক্তপাত বন্ধ করতে গ. রোগীর জ্ঞান ফেরাতে ঘ. রোগীকে ওষুধ খাওয়াতে

উত্তর: ক. জীবাণুর সংক্রমণ এড়াতে

১৩। পরিবারের স্বাচ্ছন্দ্য ও কল্যাণ নিয়ে আসতে অবশ্যকরণীয় বিষয় কী?

ক. গৃহে পূর্ণ বিনোদনের আয়োজন করা খ. গৃহের সকলের নিয়মিত পড়াশোনা করা গ. গৃহ পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা ঘ. গৃহের সকলের আয়-উপার্জন করা

উত্তর: গ. গৃহ পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা

১৪। ছোট দুর্ঘটনাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে বর্তমান কর্তব্য কী বলে তুমি মনে কর?

ক. সাহায্যের জন্য চিৎকার করতে থাকা খ. সুস্থতার জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করা গ. যথাযথ প্রাথমিক চিকিৎসা ঘ. ডাক্তারের কাছে নিয়ে যাওয়া

উত্তর: গ. যথাযথ প্রাথমিক চিকিৎসা

১৫। আমরা সবাই নিজ গৃহকে নিরাপদ ও বিপদমুক্ত রাখতে চাই। কেননা, সেখানে আমরা—

i. স্বাচ্ছন্দ্যে বসবাস করি ii. আরামবোধ করি

iii. নিরাপদ আশ্রয় খুঁজি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

১৬। গৃহ পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে হবে—

i. সক্রিয়ভাবে ii. পরিবারের সকলকে

iii. নিরাপত্তাকর্মীদের

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

উত্তর: গ. i ও ii.

অধ্যায়-৩

১। ফারেনহাইট থার্মোমিটারের গায়ে কত দাগ কাটা থাকে?

ক. ৯৫হ্ন-১১০হ্ন খ. ৯০হ্ন-১০৬হ্ন

গ. ৯৪হ্ন-১০৮হ্ন ঘ. ৯২হ্ন-১০৯হ্ন

উত্তর: গ. ৯৪হ্ন-১০৮হ্ন

২। মানুষের সুস্থ দেহের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট?

ক. ৯৫.৪হ্ন খ. ৯৭.৪হ্ন গ. ৯৮.৪হ্ন ঘ. ৯৯.৪হ্ন

উত্তর: গ. ৯৮.৪হ্ন

৩। রোগীর ঘর প্রতিদিন কী দিয়ে মুছতে হবে?

ক. ফিনাইল খ. ইথানল গ. মিথানল ঘ. প্রোপানল

উত্তর: ক. ফিনাইল

৪। রোগে আক্রান্ত হলে মানুষের কী দুর্বল হয়ে যায়?

ক. শরীর ও মন খ. হাত ও মন

গ. পা ও মন ঘ. মাথা ও মন

উত্তর: ক. শরীর ও মন

৫। থার্মোমিটারের মাঝখানে কী থাকে?

ক. গোলাকার ছিদ্র খ. মোটা ছিদ্র

গ. খুব সরু ছিদ্র ঘ. সরু ছিদ্র

উত্তর: ঘ. সরু ছিদ্র।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল