
* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-১
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ থেকে ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাবরিনা প্রতিটি কাজ আগ্রহ, দক্ষতা ও বিচারবুদ্ধি দিয়ে সম্পন্ন করে। সে গৃহের যাবতীয় আসবাব ও সরঞ্জাম যত্নসহকারে নির্ধারিত সময়ে পরিকল্পনামাফিক ব্যবহার করে। ফলে তার গৃহের সরঞ্জামাদি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করে।
৩৩। প্রতিটি কাজে কতটুকু সময় ব্যয় হবে তা কোনটির মাধ্যমে জানা যায়?
ক. বাজেট খ. শক্তি পরিকল্পনা
গ. সময় তালিকা ঘ. সুষ্ঠু পরিকল্পনা
৩৪। উদ্দীপকে সাবরিনার মধ্যে যে মানবীয় সম্পদ লক্ষ করা যায়—
ক. দক্ষতা ও সময়জ্ঞান
খ. সামর্থ্য ও দক্ষতা
গ. সামর্থ্য ও সময়জ্ঞানঘ. আগ্রহ ও সময়জ্ঞান
৩৫। সাবরিনা সময় তালিকা অনুযায়ী কাজ করলে যে সুফল পাবে—
i. কাজে দক্ষতা বাড়বে
ii. কাজে গতিশীলতা বাড়বে
iii. শক্তি বেশি ক্ষয় হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬। নিচের কোনটি শ্রম লাঘবের সরঞ্জাম?
ক. রাইস কুকার খ. টেলিফোন
গ. পাখা ঘ. বাতি
৩৭। মানুষের অন্তর্নিহিত গুণাবলি কোনটি?
ক. মনোভাব খ. অর্থ
গ. ঘরবাড়ি ঘ. জমিজমা
৩৮। সব সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে হয় কেন?
ক. পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য
খ. মানসিক শান্তির জন্য
গ. অর্থের নিশ্চয়তাদানের জন্য
ঘ. গৃহ পরিবেশের নিরাপত্তার জন্য
৩৯। গৃহে ওয়াশিং মেশিন, প্রেশার কুকার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কী হয়?
ক. শক্তির সাশ্রয় হয়
খ. শক্তির সদ্ব্যবহার হয়
গ. সম্পদের সদ্ব্যবহার হয়
ঘ. শ্রমের বিভাজন ঘটে
৪১। বাজেটে কী থাকার কারণে পরিবার সঞ্চয় করতে পারে?
ক. সঞ্চয়ের খাত খ. আয়ের খাত
গ. ব্যয়ের খাত ঘ. কোনোটি নয়
৪২। বাজেটের প্রয়োজনীয়তা নয় কোনটি?
ক. বাজেট আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে
খ. বাজেটে সঞ্চয়ের খাত থাকে
গ. বাজেটে অর্থের অপচয় রোধ করে
ঘ. বাজেট প্রতিটি কাজে কতটুকু সময় ব্যয় হবে, সে সম্পর্কে ধারণা দেয়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
গার্হস্থ্য বিজ্ঞান
অধ্যায়-১: ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. ক ৪২. ঘ