গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

অধ্যায়-১
৪৩। সময় ও তালিকা অনুযায়ী কাজ শেষে বাড়তি সময়ে কোন ধরনের কাজের সুযোগ পাওয়া যায়?
ক. সৃজনশীল কাজ খ. অর্থনৈতিক কাজ
গ. রাষ্ট্রীয় কাজ ঘ. রাজনৈতিক কাজ
৪৪। নিচের কোনটি বাজেটের খাত নয়?
ক. শিক্ষা খ. চিকিত্সা
গ. খাদ্য ঘ. যাতায়াত
৪৫। বাজেট কতটুকু ফলপ্রসূ, তা দেখার জন্য কী করতে হবে?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ ঘ. মূল্যায়ন
৪৬। টয়লেট ব্যবহারে অগ্রাধিকার দিতে হয় কাকে?
ক. যারা ভোরে বাসা থেকে বের হয় খ. যারা পরে বের হয়
গ. যারা বাসায় থাকে ঘ. বৃদ্ধদের
৪৭। আঙিনা পরিষ্কার করতে গেলে পরিষ্কার করতে হয়—
i. ঝোপঝাড় ii. আগাছা iii. গাছের ঝরা পাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮। সময়ের কত ফোঁড় অসময়ের দশ ফোঁড়?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৪৯। শক্তির সদ্ব্যবহারের জন্য প্রয়োজন—
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ ঘ. মূল্যায়ন
৫০। সবার জন্য কোন সম্পদটি সমান গুরুত্বপূর্ণ?
ক. সময় খ. শক্তি গ. অর্থ ঘ. দক্ষতা
অধ্যায়-২
১। গৃহ পরিবেশের নিরাপত্তা পরিবারে কী আনে?
ক. অশান্তি খ. স্বাচ্ছন্দ্য গ. অকল্যাণ ঘ. বিশৃঙ্খলা
২। গৃহ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন—
i. নিরাপদে চলাফেরা করার জন্য
ii. গৃহের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যiii. আরামের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i. ii ও iii
৩। নিচের কোনটি প্রাথমিক চিকিত্সার সরঞ্জামাদির মধ্যে একটি—
ক. পটাশিয়াম পারম্যাঙ্গানেট খ. পটাশিয়াম ক্লোরাইড গ. সোডিয়াম ক্লোরাইড ঘ. সোডিয়াম সাইট্রেট
৪। নিচের কোনটি ড্রেন ও ম্যানহোলে ব্যবহার করা হয়?
ক. জালিকা খ. টিস্যু পেপার গ. ঢাকনা ঘ. পলিথিন
৫। রান্নার সময় গরম ভাপ লাগলে আক্রান্ত স্থানে নিচের কোনটি লাগাতে হয়?
ক. লেবুর রস খ. টমেটোর রস
গ. স্যাভলন ঘ. নারকেল তেল
৬। আঘাতপ্রাপ্ত স্থানে বরফখণ্ড পেঁচিয়ে ধরতে হয় কোন দুর্ঘটনায়?
ক. সাপে কাটলে খ. কীটপতঙ্গের দংশনে
গ. কাঁটা ফুটে গেলে
ঘ. মাংসপেশিতে চাপ লাগলে
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা