গার্হস্থ্য বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।

অধ্যায়-২
৭। কোথাও পুড়ে গেলে পোড়া জায়গায় কত মিনিট পানি ঢালতে হয়?
ক. ৫-১০ মিনিট খ. ১০-১৫ মিনিট গ. ১৫-২০ মিনিট ঘ. ২০-২৫ মিনিট
৮। সাপে কাটা ব্যক্তির আক্রান্ত স্থানের ওপরের বাঁধন ৩০ মিনিটের বেশি রাখা হলে দেহে কোন ধরনের পরিবর্তন ঘটে?
ক. বাঁধনের ওপরের অংশে পচন ধরে
খ. শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়
গ. বাঁধনের নিচের অংশে পচন ধরে ঘ. কোনো পরিবর্তন হয় না
৯। তড়িতাহত ব্যক্তিকে ধাক্কা দিতে হয়—
ক. শুকনো কাঠ দিয়ে
খ. শুকনো হাত দিয়ে
গ. ভেজা কাঠ দিয়ে ঘ. ভেজা
হাত দিয়ে
১০। কোন ফল খেলে গলার কাঁটা নেমে যায়?
ক. পাকা পেঁপে খ. পাকা কলা
গ. পাকা আম ঘ. পাকা পেয়ারা
১১। পেঁয়াজের রস বা লেবুর রস
লাগাতে হয়—
ক. বোলতা কামড়ালে খ. ভিমরুল কামড়ালে গ. মৌমাছি কামড়ালে
ঘ. তেলাপোকা কামড়ালে
১২। বিষধর সাপে কাটলে চিহ্ন কেমন হয়?
ক. : খ. :: গ. ঘ. ...
১৩। নিচের কোনটি জীবাণুনাশক ওষুধ?
ক. নাপা খ. নেবানল ক্রিম
গ. এন্টাসিড ঘ. হিস্টাসিন
১৪। তড়িতাহত ব্যক্তিকে উদ্ধার করতে হয়—
ক. রাবারের দস্তানা পরে খ. খালি হাতে গ. ভেজা পায়ে ঘ. খালি পায়ে
১৫। আগুনে পোড়া ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো—
i. ক্ষতস্থানে বরফ দেওয়া
ii. প্রচুর পানি খাওয়া
iii. ফোসকা পড়ে গেলে গালিয়ে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। কোন ধরনের দুর্ঘটনায় শরীরের কাপড় ঢিলা করে দিতে হয়?
ক. অজ্ঞান হলে খ. সাপে কাটলে
গ. পানিতে ডুবে গেলে
ঘ. আগুনে পুড়লে
১৭। গৃহ পরিবেশের নিরাপত্তা পরিবারে নিয়ে আসে—
ক. আনন্দ খ. কল্যাণ
গ. দুঃখ ঘ. আরাম
১৮। কেউ পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য কী ছুড়ে দিতে হয়?
i. খালি হাঁড়ি ii. গাছের ডালপালা
iii. বাঁশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। পানিতে ডোবা ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায় কেন?
ক. মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গেলে খ. মস্তিষ্কে রক্ত জমাট বাঁধলে
গ. শ্বাসনালি ও ফুসফুসে পানি ঢুকে গেলে
ঘ. মস্তিষ্কে রক্তক্ষরণ হলে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: গার্হস্থ্য বিজ্ঞান
অধ্যায়-২
৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ঘ ১৯. গ
সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা