অধ্যায়- ৪
প্রিয় শিক্ষার্থী, আজ গার্হস্থ্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৫ বছরের নিতু প্রায়ই বন্ধুদের সঙ্গে বাইরে যায়। আজ এ বন্ধুর জন্মদিন, কাল ও বন্ধুর জন্মদিন লেগেই আছে। তার স্বাধীন চলাফেরা বাবা-মা মেনে নেন না। প্রায়ই তাকে এ বিষয়ে বকাঝকা করেন এবং নিতুর ওপর ক্ষুব্ধ হন।
৬। উদ্দীপকে উল্লিখিত নিতুর এই আচরণের কারণ—
ক. বাবা-মার অধিক খেয়াল
খ. স্বাধীনভাবে চলাফেরা
গ. বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা
ঘ. সুনির্দিষ্ট বয়সের মানসিক পরিবর্তন
উত্তর: ঘ. সুনির্দিষ্ট বয়সের মানসিক পরিবর্তন
৭। উপরিউক্ত পরিস্থিতিতে নিতুর—
i. পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে
ii. মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে
iii. শারীরিক দক্ষতা হ্রাস পেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৮। জনপ্রিয় ছেলেমেয়েদের বৈশিষ্ট্য হলো—
i. পড়ালেখায় সহযোগিতা করা
ii. হিংসা করা
iii. যেকোনো কাজ গঠনমূলকভাবে সমাধান করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৯। বয়ঃসন্ধির কারণ হিসেবে বিবেচ্য—
i. হরমোনগত উদ্দীপনা
ii. কৈশোরের চপলতা
iii. রক্তপ্রবাহের স্বাভাবিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
১০। মানুষের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতা—
i. যেকোনো পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে
ii. আজীবন সাহায্য করে
iii. বয়ঃসন্ধিক্ষণ থেকে অর্জন করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
অধ্যায়-৫
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
ঝুমার গত রাত থেকে ঘন ঘন পাতলা পায়খানা, বমি বমি ভাব হচ্ছে, চোখও প্রায় কোটরে ঢুকে গেছে। বাড়িতে কোনো সালাইন প্যাকেট না থাকায় ওর মা তাৎ ক্ষণিকভাবে ঝুমাকে চিনির শরবত দেন। এতে অবস্থা উন্নতি না হলে তার খালাম্মা এসে ঝুমাকে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
১। উদ্দীপকে উল্লিখিত কারণে ঝুমার শরীরে ঘাটতি হয়—
ক. গ্লুকোজ, বিশুদ্ধ পানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, ক্লোরিন
খ. গ্লুকোজ, জলীয় অংশ, পটাসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড
গ. সোডিয়াম সাইট্রেট, বিশুদ্ধ পানি, গ্লুকোজ, ক্লোরিন ও জলীয় অংশ
ঘ. গ্লুকোজ, বিশুদ্ধ পানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট ও পটাসিয়াম ক্লোরাইড
উত্তর: খ. গ্লুকোজ, জলীয় অংশ, পটাসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড
২। খালাম্মা দ্রুত ঝুমাকে হাসপাতালে না নিলে কী হতে পারত—
i. দেহে মারাত্মকভাবে পানির পরিমাণ বৃদ্ধি
ii. জিব ও ঠোঁট শুকিয়ে যাওয়া
iii. অচেতন হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii গ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল